ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে সংকটাপন্ন জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা হিমেল

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম
ছবি: আরটিভি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিঠুন বৈরাগীর চিকিৎসার পুরো ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

ইংরেজি বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী মিঠুন বৈরাগী গত তিন দিন ধরে ঢাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তার রক্তে প্লাটিলেটের মাত্রা কমে ৮ হাজারে নেমে এসেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, মিঠুনের চিকিৎসা চালিয়ে নিতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়তে হয়। এ অবস্থায় তার চিকিৎসার বিষয়টি জানতে পারেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। পরে তিনি মিঠুনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালে গিয়ে অসুস্থ মিঠুনকে দেখতে যান হিমেল। এ সময় তার চিকিৎসার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন তিনি। এর আগে মিঠুনকে দুই দফায় প্লাটিলেট দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থার এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

মেহেদী হাসান হিমেল আরটিভিকে বলেন, ‘মিঠুনের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ আমি বহন করব। সে সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আমি তার পাশে আছি।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো বিপদ-আপদে সব সময় পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।’

মিঠুনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা।
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
ইউজিসির গবেষণা নীতিমালাকে কোটা আখ্যা দিয়ে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা অর্থায়ন পরিচালনার সাধারণ নির্দেশিকা, ২০২৬’-কে কোটা আখ্যা দিয়ে এই বৈষম্যমূলক বিধান প্রত্যাহার এবং গবেষণায় শিক্ষকদের সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা। 
ইউজিসির গবেষণা নীতিমালাকে কোটা আখ্যা দিয়ে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশ্ববিদ্যালয় পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সেবা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে  উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য জরুরি সেবা দ্রুত নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্যাম্পাস এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া ক্যাম্পাস, ক্যাম্পাসসংলগ্ন এলাকা ও কুমিল্লা শহরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে সভায় গুরুত্বারোপ করা হয়। সভায় কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব, এসআরবি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মেস মালিক, শিক্ষার্থী প্রতিনিধি, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া সভায় কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, বিদ্যুৎ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, ওয়াসা, কুমিল্লা মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড), কুমিল্লা জাদুঘর, উপজেলা প্রশাসন ও এনএসআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি সেবাগুলো দ্রুত নিশ্চিত করার আশ্বাস দেন উপস্থিত প্রতিনিধিরা। সভায় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘কুমিল্লা নগরীকে একটি নিরাপদ নগরীতে রূপান্তরের জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত টমছম ব্রিজ এলাকায় আমাদের ছয়টি টিম কাজ করে। এছাড়া সম্প্রতি আমরা কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছি। কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি অন্যান্য অপরাধীদেরও আটক করা হচ্ছে। আশা করছি, কিশোর গ্যাংয়ের উৎপাত কমে যাবে।’ তিনি আরও বলেন, ‘ইদানীং আমরা একটি বিষয় লক্ষ্য করছি, শিক্ষার্থী বা সাধারণ মানুষ কোনো বিপদে পড়লে আইনি সহায়তা না চেয়ে ফেসবুকে পোস্ট করেন। তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ফেসবুকে পোস্ট করেন, সমস্যা নেই; তবে একই সঙ্গে পুলিশকেও অবহিত করবেন। আমাদের নম্বর সব জায়গায় দেওয়া আছে। আপনারা অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘এখানে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন। কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে রয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত হেনস্তা, হয়রানি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ সব সময় আমাদের হাতে থাকে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আমি আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা আমার ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন।’ তিনি বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীদের যে আবেদন আপনাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে নিরাপত্তার। তাদের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা নিরাপত্তার ব্যবস্থা করা আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মানে শুধু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নয়, এটি পুরো কুমিল্লার নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। বিষয়টি বিবেচনা করে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’ উপাচার্য আরও বলেন, ‘এখানে মেস মালিক যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের যাদের বাসায় আমাদের শিক্ষার্থীরা থাকে সেসব বাসার একটা তালিকা আমাকে দেন। তাহলে আমদেরও নিরাপত্তা নিশ্চিত করতে সহজ হবে এবং নীবন শিক্ষার্থীরা যখন আসবে তখন যারা হলে থাকবে না তাদেরকে আপনাদের মেসে থাকার জন্য আমরা পরামর্শ দিব। পরিশেষে আমাদের ডাকে সাড়া দিয়ে আজ যারা উপস্থিত হয়েছেন, আমাদের দাবিগুলো শুনেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ আরটিভি/ এসকেডি
কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় 
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগ।
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
উপাচার্যের বক্তব্যে শিক্ষার্থীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের নিন্দা জবি ছাত্রশক্তির
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮ হাজার শিক্ষার্থীকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জবি শাখা।
উপাচার্যের বক্তব্যে শিক্ষার্থীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের নিন্দা জবি ছাত্রশক্তির
আরও পড়ুন
উপাচার্যের বক্তব্যে শিক্ষার্থীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের নিন্দা জবি ছাত্রশক্তির
রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
জবির কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক অজয়, সদস্য সচিব জয়