ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইউজিসির গবেষণা নীতিমালাকে কোটা আখ্যা দিয়ে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি: আরটিভি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা অর্থায়ন পরিচালনার সাধারণ নির্দেশিকা, ২০২৬’-কে কোটা আখ্যা দিয়ে এই বৈষম্যমূলক বিধান প্রত্যাহার এবং গবেষণায় শিক্ষকদের সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা।

সোমরাব (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করে বলেন, বর্তমান নির্দেশিকায় গবেষণা প্রকল্প পরিচালনা ও গবেষণা অর্থায়নের ক্ষেত্রে শিক্ষকদের পদমর্যাদা এবং পিএইচডি ডিগ্রিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় অনেক সম্ভাবনাময় গবেষক সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গবেষণা প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা শুধু একজন শিক্ষকের পদমর্যাদা দিয়ে নির্ধারণ করা যায় না। গবেষণা প্রস্তাবের মান, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, গবেষণাপদ্ধতি সম্পর্কে জ্ঞান, পূর্ববর্তী গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা, দল পরিচালনা এবং বাজেট ব্যবস্থাপনার দক্ষতাও গবেষণা সক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ।

তারা আরও অভিযোগ করেন, নির্ধারিত গবেষণা-যোগ্যতা অর্জনকারী প্রভাষক ও সহকারী অধ্যাপকদের শুধু পদমর্যাদার কারণে গবেষণা প্রকল্পের প্রধান (প্রিন্সিপাল ইনভেস্টিগেটর) হিসেবে আবেদন থেকে বাদ দেওয়া হলে সম্ভাবনাময় তরুণ গবেষকদের গবেষণার সুযোগ সীমিত হবে। একইভাবে, পিএইচডি ডিগ্রি না থাকায় অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের গবেষণা প্রকল্প পরিচালনা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়াও যৌক্তিক নয় বলে দাবি করেন তাঁরা।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, পাবিপ্রবিতে ২১৩ জন শিক্ষকের মধ্যে প্রায় ৭৫ দশমিক ৫৯ শতাংশের পিএইচডি ডিগ্রি নেই। পিআই হিসেবে আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা হলে অনেক যোগ্য শিক্ষক স্বাধীনভাবে গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। পিএইচডি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ যোগ্যতা হলেও কোনো গবেষণা প্রকল্প পরিচালনার সক্ষমতা মূল্যায়নে শুধু পিএইচডিকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত নয়।

মানববন্ধনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. শাহেদুল আলম, সহকারী অধ্যাপক আশিকুর রহমান অভি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ড. নাফিস হোসাইন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল আলম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বক্তব্য দেন।

মানববন্ধনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান অভি বলেন, আজ আমরা অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। ইউজিসি গবেষণা প্রস্তাবনা মূল্যায়নের জন্য যে নীতিমালা জারি করেছে, আমরা সেটিকে স্বাগত জানাই। তবে নীতিমালাটিতে বেশ কিছু অসংগতি রয়েছে। এর ফলে প্রভাষক, সহকারী অধ্যাপকসহ কিছু ক্ষেত্রে সহযোগী অধ্যাপকেরাও গবেষণার ক্ষেত্রে বৈষম্যের শিকার হবেন। আমার বিভাগে কোনো শিক্ষক পিএইচডি ডিগ্রিধারী না হলেও আমাদের গবেষণা কার্যক্রম থেমে নেই; বরং অনুষদের মধ্যে আমাদের গবেষণাই বেশি। তাই আমরা চাই, দ্রুত এই নীতিমালা বাতিল বা সংশোধন করে তরুণ গবেষকদের গবেষণায় উৎসাহিত করা হোক।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক হিসেবে ইউজিসির প্রস্তাবিত এই নীতিমালার বিষয়ে আমি আপত্তি জানাচ্ছি। বিশেষ করে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের গবেষণা গ্রান্টের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার যে বিষয়টি বলা হয়েছে, আমি মনে করি এটি শিক্ষকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে পারে।

এ সময় তিনি আরো বলেন, আমরা যারা মফস্বল অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, তারা এমনিতেই গবেষণার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ও সুযোগ-সুবিধার সংকটের মধ্যে কাজ করি। তারপরও যদি গবেষণা গ্রান্ট পাওয়ার ক্ষেত্রে নতুন করে বৈষম্য তৈরি করা হয়, তাহলে অনেক শিক্ষক গবেষণা কার্যক্রম থেকে পিছিয়ে পড়বেন। আমরা চাই গবেষণায় প্রতিযোগিতা হোক যোগ্যতা, গবেষণার মান ও প্রস্তাবনার ভিত্তিতে; কোনো নির্দিষ্ট ডিগ্রির ভিত্তিতে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করে নয়।”

মানববন্ধন শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চার দফা দাবি ও সুপারিশসংবলিত স্মারকলিপি দেন। দাবিগুলো হলো—

১) প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ সব পর্যায়ের শিক্ষকদের PI হিসেবে আবেদন করার সমান সুযোগ দেওয়া এবং গবেষণা অভিজ্ঞতা, প্রকাশনা ও গবেষণা প্রস্তাবের মানের ভিত্তিতে মূল্যায়ন করা।

২) পিএইচডিবিহীন অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য না করে তাঁদের প্রকাশনা, গবেষণা অভিজ্ঞতা, নেতৃত্ব ও গবেষণা প্রস্তাবের মান বিবেচনায় নেওয়া।

৩) শিক্ষকের পদমর্যাদার পরিবর্তে প্রমাণিত গবেষণা-যোগ্যতা ও গবেষণা প্রস্তাবের মানকে মূল্যায়নের প্রধান ভিত্তি করা।

৪) নবীন বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা ও পূর্ববর্তী গবেষণা অনুদান ব্যবস্থার নজির বিবেচনায় নিয়ে নীতিমালা পুনর্মূল্যায়ন করা এবং নতুন নীতিমালা প্রণয়ন বা সংশোধনের আগে শিক্ষক-গবেষকদের সঙ্গে মতবিনিময় করা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধ্বস  বিজয়
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা।
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধ্বস  বিজয়
কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশ্ববিদ্যালয় পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সেবা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে  উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য জরুরি সেবা দ্রুত নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্যাম্পাস এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া ক্যাম্পাস, ক্যাম্পাসসংলগ্ন এলাকা ও কুমিল্লা শহরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে সভায় গুরুত্বারোপ করা হয়। সভায় কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব, এসআরবি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মেস মালিক, শিক্ষার্থী প্রতিনিধি, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া সভায় কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, বিদ্যুৎ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, ওয়াসা, কুমিল্লা মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড), কুমিল্লা জাদুঘর, উপজেলা প্রশাসন ও এনএসআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি সেবাগুলো দ্রুত নিশ্চিত করার আশ্বাস দেন উপস্থিত প্রতিনিধিরা। সভায় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘কুমিল্লা নগরীকে একটি নিরাপদ নগরীতে রূপান্তরের জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত টমছম ব্রিজ এলাকায় আমাদের ছয়টি টিম কাজ করে। এছাড়া সম্প্রতি আমরা কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছি। কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি অন্যান্য অপরাধীদেরও আটক করা হচ্ছে। আশা করছি, কিশোর গ্যাংয়ের উৎপাত কমে যাবে।’ তিনি আরও বলেন, ‘ইদানীং আমরা একটি বিষয় লক্ষ্য করছি, শিক্ষার্থী বা সাধারণ মানুষ কোনো বিপদে পড়লে আইনি সহায়তা না চেয়ে ফেসবুকে পোস্ট করেন। তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ফেসবুকে পোস্ট করেন, সমস্যা নেই; তবে একই সঙ্গে পুলিশকেও অবহিত করবেন। আমাদের নম্বর সব জায়গায় দেওয়া আছে। আপনারা অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘এখানে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন। কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে রয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত হেনস্তা, হয়রানি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ সব সময় আমাদের হাতে থাকে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আমি আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা আমার ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন।’ তিনি বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীদের যে আবেদন আপনাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে নিরাপত্তার। তাদের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা নিরাপত্তার ব্যবস্থা করা আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মানে শুধু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নয়, এটি পুরো কুমিল্লার নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। বিষয়টি বিবেচনা করে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’ উপাচার্য আরও বলেন, ‘এখানে মেস মালিক যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের যাদের বাসায় আমাদের শিক্ষার্থীরা থাকে সেসব বাসার একটা তালিকা আমাকে দেন। তাহলে আমদেরও নিরাপত্তা নিশ্চিত করতে সহজ হবে এবং নীবন শিক্ষার্থীরা যখন আসবে তখন যারা হলে থাকবে না তাদেরকে আপনাদের মেসে থাকার জন্য আমরা পরামর্শ দিব। পরিশেষে আমাদের ডাকে সাড়া দিয়ে আজ যারা উপস্থিত হয়েছেন, আমাদের দাবিগুলো শুনেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ আরটিভি/ এসকেডি
কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় 
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগ।
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
উপাচার্যের বক্তব্যে শিক্ষার্থীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের নিন্দা জবি ছাত্রশক্তির
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮ হাজার শিক্ষার্থীকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জবি শাখা।
উপাচার্যের বক্তব্যে শিক্ষার্থীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের নিন্দা জবি ছাত্রশক্তির
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ ডিসেম্বর
দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ ডিসেম্বর
আরও পড়ুন
তালা ভেঙে হলের রুমে ‘ঘাঁটি’ গাড়লেন নিশান
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত