ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১৮ জন সাবেক ক্যাম্পাস সাংবাদিক।

একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তি এবং অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দ্য ডেইলি স্টারের প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাইনুল ইসলাম রাজু, বিডি নিউজ ২৪ ডট কমের আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক।

প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও স্টাম্পসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। সাংবাদিকরা ঘটনার ছবি ও ভিডিওধারণ করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ছবি ও ভিডিও ফুটেজে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মীকে সরাসরি অংশ নিতে দেখা গেছে বলে উল্লেখ করেন তারা।

সাবেক ক্যাম্পাস সাংবাদিকরা বলেন, আমরা এই ঘটনাকে শুধু কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হিসেবে দেখছি না; পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর অস্ত্র নিয়ে হামলা মানেই সংবাদ সংগ্রহের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশের ওপর সরাসরি হস্তক্ষেপ। এই ঘটনার দায় শুধু হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের নয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও এর সাংগঠনিক দায় এড়াতে পারে না।

কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক তদন্ত কমিটি গঠন প্রসঙ্গে তারা বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের অভ্যন্তরীণ তদন্ত ফৌজদারি অপরাধের স্বাধীন ও আইনগত তদন্তের বিকল্প হতে পারে না। হামলায় যাদের সম্পৃক্ততার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা ও বিচার নিশ্চিত করতে হবে। অতীতে বিভিন্ন ঘটনায় লোকদেখানো সাময়িক শাস্তি দিয়ে পরে তা প্রত্যাহারের বহু নজির রয়েছে। তাই এবার আমরা এমন কোনো লোকদেখানো শাস্তি গ্রহণ করব না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা জানান, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অস্ত্রধারীদের প্রতিহত করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি প্রক্টর নিজেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন।

তারা বলেন, রাবিতে ঘটে যাওয়া এই হামলার ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি আইনে মামলা ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে তাদের উপযুক্ত শাস্তি প্রদান এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া বিবৃতিতে গত ২৩ এপ্রিল ঢাকার শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুরের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন:
১. মেহেরুল হাসান সুজন (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
২. আরাফাত রহমান (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
৩. রবিউল আলম (সাবেক সভাপতি, জবিসাস)
৪. সাগর হোসেন (সাবেক সহ সভাপতি, জবিসাস)
৫. হারুনুর রশীদ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জবিসাস)
৬. রায়হান আহমেদ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জবিসাস)
৭. নাকিবুল হাসান (সাবেক দপ্তর সম্পাদক, জবিসাস)
৮. একরামুল হক (জবি)
৯. শরিফুল ইসলাম শ্রাবণ (জবি)
১০. আবু হানিফ (সাবেক সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১১. ওয়াজহাতুল ওয়াস্তি (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব)
১২. সাজ্জাদ হোসেন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
১৩. নুরুজ্জামান খান (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
১৪. মেহেদী হাসান (সাবেক সভাপতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি)
১৫. রিফাত মেহেদী (সাবেক সভাপতি, গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
১৬. মাহবুব এ রহমান (সাবেক সভাপতি, চবিসাস)
১৭. মুহাম্মাদ আজহার (সাবেক সভাপতি, চবিসাস)
১৮. রুমান হাফিজ (সাবেক সহ-সভাপতি, চবিসাস)
১৯. ইমাম ইমু (সাবেক সাধারণ সম্পাদক, চবিসাস)
২০. রোকনুজ্জামান রোকন (সাবেক সাধারণ সম্পাদক, চবিসাস)
২১. জানে আলম (সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
২২. আহমেদ জুনাইদ (সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
২৩. শাহ রিয়াজ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
২৪. মাহফুজ শুভ (সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
২৫. সুমন বাইজিদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
২৬. মাহমুদুল হাসান তানভীর (সাবেক সভাপতি, জবিসাস)
২৭. মামুন শেখ (সাবেক সাধারণ সম্পাদক, জবিসাস)
২৮. মিনহাজুল ইসলাম (সাবেক সাংগঠনিক সম্পাদক, জবিসাস)
২৯. জয়নুল হক (সাবেক দপ্তর সম্পাদক, জবিসাস)
৩০. হুমায়ুন কবির (সাবেক সভাপতি, জবিসাস)
৩১. সাহাদাত হোসাইন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জবিসাস)
৩২. আশরাফুল ইসলাম আকাশ (সাবেক সভাপতি, জবিসাস)
৩৩. মাসুদ রানা (সাবেক সাংগঠনিক সম্পাদক, জবিসাস)
৩৪. নাইমুর রহমান নাবিল (সাবেক কার্যনির্বাহী সদস্য, জবিসাস)
৩৫. সোহাইল মিয়া (সাবেক সভাপতি, জবিসাস)
৩৬. সোহাগ রাসিফ (সাবেক আহ্বায়ক, জবিসাস)
৩৭. মাহবুব মমতাজি (সাবেক সাধারণ সম্পাদক, জবিসাস)
৩৮. লতিফুল ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক, জবিসাস)
৩৯. সোলাইমান সালমান (সাবেক সভাপতি, জবিসাস)
৪০. যুবাইর আহমেদ সামি (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জবিসাস)
৪১. সাইফুল মাসুম (সাবেক সভাপতি, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম)
৪২. হাসান আল মাহমুদ (সাবেক সাধারণ সম্পাদক, জাবিসাস)
৪৩. মুহাম্মাদ শফিউল্লাহ (সাবেক সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৪৪. কেফায়েত শাকিল (সাবেক সহ-সভাপতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি)
৪৫. সোহেল আহমদ (সাবেক সভাপতি, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি)
৪৬. আব্দুল হাকিম (সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি)
৪৭. এহসানুল মাহবুব জোবায়ের (সাবেক সাধারণ সম্পাদক, জবিসাস)
৪৮. মাহমুদুল হাসান (সাবেক সভাপতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি)
৪৯. আব্দুল্লাহ মো আব্বাস (সাবেক চবি প্রতিনিধি, ডেইলি স্টার)
৫০. জাহিদুল ইসলাম (সাবেক সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৫১. আরিফুজ্জামান উজ্জল (সাবেক সভাপতি, জাবিসাস)
৫২. মেহেদী হাসান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাবিসাস)
৫৩. জাফর আহমেদ শিমুল (সাবেক সভাপতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি)
৫৪. শামস জেবিন (সাবেক সভাপতি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৫৫. মাহমুদুল হাসান (সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি)
৫৬. সালমান শাকিল (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব)
৫৭. জোবায়ের চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, চবিসাস)
৫৮. আব্দুল মান্নান (সাবেক সভাপতি, হাবিপ্রবি সাংবাদিক সমিতি)
৫৯. ডালিম হোসেন শান্ত (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব)
৬০. মুনওয়ার রিয়াজ মুন্না (সাবেক সাধারণ সম্পাদক, চবিসাস)
৬১. শাহাদাত হোসেন বিপ্লব (সাবেক সভাপতি, কুবিসাস)
৬২. গোলাম মর্তুজা সেলিম (সাবেক কার্যনির্বাহী সদস্য, সিকৃবিসাস)
৬৩. অনিক আহমেদ (সাবেক সভাপতি, গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৬৪. নাজমুস সাকিব সাদি (সাবেক সভাপতি, নোবিপ্রবি সাংবাদিক সমিতি)
৬৫. মোফাজ্জল বিদ্যুৎ (সাবেক সভাপতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি)
৬৬. আবু সাঈদ রনি (সাবেক সভাপতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি)
৬৭. মেহেদি হাসান (সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৬৮. আব্দুল্লাহ আল জোবায়ের (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৬৯. সরকার মাসুম (সাবেক সভাপতি, ইবি প্রেসক্লাব)
৭০. তারিকুল ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক, ইবি প্রেসক্লাব)
৭১. ইমন মাহমুদ (সাবেক সভাপতি, জাবি প্রেসক্লাব)
৭২. মিরাজুল ইসলাম (সাবেক সভাপতি, হাবিপ্রবি সাংবাদিক সমিতি)
৭৩. বাবর মাহমুদ (সাবেক সভাপতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি)
৭৪. আব্দুল্লাহ রাকীব (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চবিসাস)
৭৫. তানভীর ইবনে মোবারক (সাবেক সাধারণ সম্পাদক, জাবি প্রেসক্লাব)
৭৬. সাইফুল্লাহ সাইফ (সাবেক সাধারণ সম্পাদক, রাবিসাস)
৭৭. সুজন আলী (সাবেক সভাপতি, রাবিসাস)
৭৮. ইকবাল হোসাইন রুদ্র (সাবেক সভাপতি, ইবি প্রেসক্লাব)
৭৯. মতিউর রহমান (সাবেক সভাপতি, কুবিসাস)
৮০. রাসেল মাহমুদ (সাবেক সভাপতি, কুবিসাস)
৮১. আবু বকর রায়হান (সাবেক সহ-সভাপতি, কুবিসাস)
৮২. জয়নাল উদ্দীন (সাবেক অর্থ সম্পাদক, কুবিসাস)
৮৩. আকরাম হোসেন (সাবেক সভাপতি, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম)
৮৪. রক্তিম ওহাব (সাবেক সভাপতি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৮৫. মীম ওবাইদুল্লাহ (সাবেক সভাপতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি)
৮৬. আশিক ইসলাম (সাবেক সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
৮৭. ইমরান খান (সাবেক সভাপতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৮৮. শাহাদাত হোসেন (সাবেক সভাপতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৮৯. তানভীর হোসাইন (সাবেক সাধারণ সম্পাদক, হাবিপ্রবি সাংবাদিক সমিতি)
৯০. আব্দুল হাকিম (সাবেক সভাপতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি)
৯১. ওবায়দুর রহমান (সাবেক সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৯২. মোসাদ্দেকুর রহমান (সাবেক সভাপতি, জাবি প্রেসক্লাব)
৯৩. মিজান উদ্দিন ভূঁইয়া (সাবেক সহ-সভাপতি, কুবিসাস)
৯৪. সোহাগ ফেরদৌস (সাবেক সভাপতি, ইবি প্রেসক্লাব)
৯৫. আব্দুল কবীর ফারহান (সাবেক সভাপতি, নোবিপ্রবি সাংবাদিক সমিতি)
৯৬. আবুল বাশার মিরাজ (সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
৯৭. নবাব আব্দুর রহিম (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চবিসাস)
৯৮. শিহাবুল ইসলাম (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
৯৯. ইয়াজিম পলাশ (সাবেক সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১০০. আলী রমজান (সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১০১. আলী হুসাইন মিঠু (সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১০২. লাবু হক (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১০৩. মারুফ হাসান (সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১০৪. শহিদুল ইসলাম (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১০৫. আহমেদ ইউসুফ আকাশ (সাবেক সাধারণ সম্পাদক, কুবিসাস)
১০৬. জুবায়ের রহমান (সাবেক সভাপতি, কুবিসাস)
১০৭. আব্দুল্লাহ আল ফয়সাল (সাবেক সাধারণ সম্পাদক, চবিসাস)
১০৮. মুমিন মাসুদ (সাবেক সহ-সভাপতি, চবিসাস)
১০৯. ফরিদ আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১১০. রায়হান উদ্দিন (সাবেক সাধারণ সম্পাদক, চবিসাস)
১১১. মো. বাইজিদ হোসাইন (সাবেক সভাপতি, চবিসাস)
১১২. মো. আসাদুজ্জামান (সাবেক সভাপতি, জাবিসাস)
১১৩. ওয়াসিফ রিয়াদ (সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১১৪. শাহীনুর ইসলাম (সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি)
১১৫. রায়হানুল ইসলাম সৈকত (সাবেক সহ-সভাপতি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
১১৬. নাজমুল হুদা (সাবেক সভাপতি, শাবিপ্রবি প্রেসক্লাব)
১১৭. রাব্বী হাসান সবুজ (সাবেক সহ-সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি)
১১৮. রবিউল হক রবি (সাবেক সভাপতি, কুবিসাস)

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত করতে পাঁচ সদস্যেরে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
বার্তায় বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় একাধিক বোমা হামলা করা হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের হামলার শিকার সাংবাদিক দ্যা ডেইলি স্টারের রাবি প্রতিনিধি নূর আহসান মৃদুল।  
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
জবির কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক অজয়, সদস্য সচিব জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জবির কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক অজয়, সদস্য সচিব জয়
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা
একটি দাবি ঘিরে একাধিক কর্মসূচি পালন করেও কাটছে না চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা।
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা
আরও পড়ুন
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির সভাপতি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি