ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম
জাহিদুল ইসলাম। ছবি: আরটিভি

সাংবাদিকের হাতে অস্ত্র থাকে না। থাকে ক্যামেরা, কলম ও তথ্য। সেই কলম বা ক্যামেরার জবাব যদি অস্ত্র দিয়ে দেওয়া হয়, তাহলে প্রশ্ন ওঠে, কী এমন সত্য আছে, যেটি প্রকাশ হয়ে যাওয়ার ভয় এতটা প্রবল বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের হামলার শিকার আগামীর সময়ের রাবি প্রতিনিধি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাহিদুল তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন।

জাহিদুল লিখেন, আজ নৃশংস হামলায় আমার মাথা ফেটেছে। আগামীকাল যদি এই সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আঘাতটা কিন্তু শুধু সাংবাদিকের মাথায় থাকবে না, আঘাত আসবে পুরো বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি, মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশের ওপরেই।

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের হামলায় চার সাংবাদিকসহ ১০ জন গুরুতর আহত হন। এর মধ্যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হন জাহিদুল। আঘাতে তার কানের ওপরে মাথা ফেটে যায় এবং গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমআইএস নেটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে জবির ১৬ শিক্ষার্থী 
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। 
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে জবির ১৬ শিক্ষার্থী 
আরও পড়ুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধে রাবিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা