ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভাড়ার অতিরিক্ত টাকা দিতে রাজি হননি শিক্ষার্থী, অতঃপর...

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: আরটিভি

বাসা ছাড়াকে কেন্দ্র করে ভাড়া নিয়ে বিরোধের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীকে মারধর ও জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী জুনাইদ খান নাইব রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে সমাধান পেতে ইতিমধ্যে ভুক্তভোগীর পরিবার মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সোমবার (৫ অক্টোবর) রাজশাহী নগরীর কাজলা এলাকার আলমের মোড়ে ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, জুনাইদ ওই এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বাসা ছেড়ে দেওয়ার বিষয়ে গত সেপ্টেম্বর মাসে কথা বলার সময় ভাড়ার টাকা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় প্রথমে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়।

পরে গত ৫ অক্টোবর বেলা ১১টার দিকে বিবাদী (বাড়িওয়ালা) জুনাইদকে আটকে রেখে বাড়তি টাকা দাবি করেন। এতে তিনি প্রতিবাদ করলে বাড়িওয়ালাসহ আরও কয়েকজন তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে যায় বলে জানা গেছে।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা জুনাইদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর ওই শিক্ষার্থীর ক্ষতির আশঙ্কায় রয়েছে তার পরিবার। পাশাপাশি বাড়িওয়ালাসংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা তাকে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জুনাইদের মাতা মোসা. বদরুন নেসা বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতাধীন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা বাড়িওয়ালাসহ অজ্ঞাতপরিচয়ের আরও ৪-৫ জন ব্যক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে। জিডিতে ঘটনার সাক্ষী হিসেবে ইবরাহিম ও চঞ্চল নামের দুই ব্যক্তির পাশাপাশি নগরীর অনেকেই বিষয়টি জানেন বলে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জিডিতে করা অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সন্তানরা। 
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে গান শোনাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর (সোমবার) ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
অনেক বছর ধরে ১ জানুয়ারি দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ‘বই উৎসব’ পালন করে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে এবার সেই চেনা ছক ভেঙে এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
‘উঠোন পাঠশালা’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
করোনার সময় চারদিকে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তখন শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে রাখার বিকল্প পথ খুঁজছিলেন নুরুল করিম। শ্রেণিকক্ষের বদলে কখনো শিক্ষার্থীদের বাড়ির উঠোনে মাদুর বিছিয়ে, কখনো ছাদে, আবার কখনো মাঠে বসে চলত পড়াশোনা।
‘উঠোন পাঠশালা’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
আরও পড়ুন
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র