
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে ড. আব্দুস সামাদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড. আতিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান ৭ অক্টোবর থেকে পরবর্তী তিন বছরের জন্য একই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভাগের সভাপতির দায়িত্ব পালনের জন্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম মহিউদ্দিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
এদিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮ অক্টোবর থেকে শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ফলিত পুষ্টি এবং খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত হল প্রভোস্ট বলেন, 'হলের সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করে এবং সবার প্রত্যাশা অনুযায়ী হল ও শিক্ষার পরিবেশকে এগিয়ে নিতে কাজ করব। এছাড়া হলের অ্যালটমেন্ট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করা হবে।'
ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত সভাপতি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় দায়িত্ব কাঁধে চলে আসলো। নিজের দক্ষতা ও সহকর্মীদের সহযোগিতায় বিভাগকে এগিয়ে নেওয়া হবে।
আরটিভি/ এসকেডি




