
শহীদ আবরার ফাহাদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখা।
এসময় শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি রাকিব মুরাদ, সাবেক সভাপতি গোলাম জাকারিয়া সহ শাখার অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদ বলেন, ভয় দেখিয়ে,নির্যাতন করে এমনকি শহীদ করেও মেধাবীদের মুখ বন্ধ করে রাখা যায়না। সময়মত ছাত্রসমাজ দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ- কুরবানী করতেও দ্বিধা করে না।
আবরার ফাহাদ ভাই যে অনুপ্রেরণা জুগিয়েছেন, আধিপত্য বাদের বিরুদ্ধে যে কন্ঠস্বর উঁচু রেখেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা চালাতে হবে। শহিদ আবরার ফাহাদ ভাই থেকে শুরু করে আবু সাঈদ ভাই ও জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করি।
আরটিভি/ এসকেডি




