
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। পাশাপাশি ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর। তবে ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম—চালু থাকবে।
এ ছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, দুর্গাপূজার ছুটির আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন।
আরটিভি/ এসকেডি




