
একাডেমিক জীবনে অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩২ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের একাডেমিক ফলাফলের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীত করা হয়। একক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ পুরষ্কার পাবেন।
মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ১১ জন, ২০২০ শিক্ষাবর্ষের ১০ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ১১ জন রয়েছেন।
আরটিভি/আইএম



