ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বুটেক্সে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
ছবি : আরটিভি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাংলা বিতর্ক প্রতিযোগিতা ‘অভিস্মৃতি ৪.০’-এ চ্যাম্পিয়ন হয়েছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। এশিয়ান সংসদীয় ধারায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের ২২টি দল অংশ নেয়।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর বুটেক্স ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী ও বুটেক্সডিসির সাবেক সদস্য অভিষেক পালের স্মরণে বিগত চার বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

প্রথম দিন প্রাথমিক পর্বে ২২টি দলের মধ্যে আটটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়। দ্বিতীয় দিন সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুটি দল মুখোমুখি হয়। শেষ পর্যন্ত বিভাগের একটি দল চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের আতিয়ার রহমান সাদ, ৫০তম ব্যাচের মো. মুনতাসির বিল্লাহ এবং ৫১তম ব্যাচের সৌমিক আহমেদ। প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আতিয়ার রহমান সাদ। ডিবেটার অব দ্য ফাইনাল-এর খেতাব পান মো. আখলাকুর রহমান চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক (প্রযুক্তি) ড. মো. তারিক হোসেন, পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. জাকির হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বুটেক্স ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদ আল আশরাফী।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. জাকির হোসেন প্রয়াত অভিষেক পালের কৃতিত্ব স্মরণ করেন এবং প্রতিযোগিতার আয়োজনের জন্য বুটেক্সডিসিকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পাটের ব্যবহার ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ড. মো. তারিক হোসেন বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের বিতর্কচর্চায় অংশ নিতে উৎসাহিত করেন। তিনি মাইক্রোপ্লাস্টিকের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বুটেক্স ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু বলেন, ‘ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সৃজনশীল চিন্তাধারা বিকাশে ভূমিকা রাখতে পারে। তাই ক্লাবটির বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে আমি সর্বোচ্চ চেষ্টা করি।’

অনুষ্ঠানের একপর্যায়ে প্রয়াত বিতার্কিক অভিষেক পালের স্মরণে বুটেক্সডিসির সদস্যদের পক্ষ থেকে গান ও কবিতা আবৃত্তি করা হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
সাংবাদিকের হাতে অস্ত্র থাকে না। থাকে ক্যামেরা, কলম ও তথ্য।
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমআইএস নেটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
আরও পড়ুন
ঢাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স