ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গবেষণায় নৈতিকতা, জার্নাল রিট্র্যাকশন ও বাজেট ব্যবস্থাপনায় যবিপ্রবিতে প্রশিক্ষণ

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

গবেষণায় নৈতিকতা ও সততা নিশ্চিত করা, গবেষণাপত্র প্রত্যাহারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘নৈতিকতা ও সততা, জার্নাল থেকে গবেষণাপত্র প্রত্যাহার এবং আর্থিক বাজেট সমন্বয়’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও দপ্তরপ্রধানরা অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মূল ভিত্তিই হলো নৈতিকতা ও সততা। সততাহীন মেধা সমাজ কিংবা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে না। গবেষক ও কর্মকর্তাদের প্রতিটি সিদ্ধান্তের ওপরই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি নির্ভর করে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আমরা গবেষণার সংখ্যার চেয়ে মানের ওপর এবং সর্বোচ্চ নৈতিকতা বজায় রাখার ওপর জোর দিতে চাই। অনৈতিক উপায়ে প্রকাশিত গবেষণাপত্র শেষ পর্যন্ত ‘জার্নাল রিট্র্যাকশন’-এর মতো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে, যা ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন করে। তাই গবেষণা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রেই আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক অগ্রগতির জন্য সঠিক আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বাজেট সমন্বয় বা পুনর্বিন্যাস শুধু কিছু হিসাবের পরিবর্তন নয়; বরং এটি সীমিত সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
সামুদ্রিক ও নৌপরিবহন খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের এক জরুরি সভায় সার্বিক উন্নয়ন, অ্যাকাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে যে কোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।  
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
আরও পড়ুন
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
উৎপাদন বাড়লেও পুষ্টিমান হারাচ্ছে ফসল, যা বলছে গবেষকরা
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক 
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা