ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হলের ডাইনিংয়ের ভাতে সিদ্ধ টিকটিকি, অর্ধেক খাওয়ার পর দেখলেন শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম
ছবি: আরটিভি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে টিকটিকি পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় খাবারে টিকটিকি পাওয়া যায় বলে দাবি করে আরেফিন তানভীর নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন।

পোস্টকারী শিক্ষার্থী জানান, আমি দুপুরে খেতে যাই, আমার অর্ধেক প্লেট খাওয়ার পর দেখি আমার প্লেটে সিদ্ধ টিকটিকি। পরে ডাইনিং পরিচালককে অভিযোগ দিয়ে আমি চলে আসি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। হলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। খাবার প্রস্তুত ও পরিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তারা।

এ বিষয়ে ডাইনিং পরিচালক বলেন, টিকটিকি সিলিং দিয়ে যাওয়ার সময় পড়ে গেছে, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকে, তাই ভাতের মধ্যে চলে গেছে, কেউ খেয়াল করে নাই। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে সব ভাত ফেলে দিছি। উপর থেকে পরছে, কিছু করারও নাই।

এ বিষয়ে অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ জানান, আমরা এই বিষয়ে খোঁজ নিয়েছি। দেয়াল থেকে একটা টিকটিকি হঠাৎ করে ভাতের গামলায় পড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। আমরা ডাইনিং পরিচালককে আরো সতর্ক হওয়ার জন্য নির্দেশ দিয়েছি। ডাইনিং পরিচালক অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টাকা ফেরত দিয়েছেন এবং ওই গামলার সম্পূর্ণ ভাত আর পরিবেশন করেননি বলে জানান।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন ধানের চাল দিয়ে তৈরি হচ্ছে শীতের নানা রকম পিঠাপুলি। গ্রামবাংলার সেই চিরায়ত ঐতিহ্য ও উৎসবের আমেজকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের।
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ডিসিইউর সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা।
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
আরও পড়ুন
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’