
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা যায়, বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
পুলিশের দাবি, চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন বাবুল আক্তার।
ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার বাবুল আক্তারের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/ এসকেডি




