ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের পুলিশ।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে একই বাড়িতে বসবাসকারী আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সাত শিশুর বয়স ১ থেকে ১৭ বছরের মধ্যে।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিশু নির্যাতন, অবহেলা, ধর্ষণ, অজাচার, মানব পাচার ও যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তাদের জামিনের অর্থ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত।

রিচমন্ড পুলিশের মুখপাত্র ম্যাকেঞ্জি গোল্ড জানান, আগামী ২১ অক্টোবর আট আসামিকে ম্যাডিসন কাউন্টির একজন বিচারকের সামনে হাজির করা হবে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, রিচমন্ড পুলিশ, শিশু সুরক্ষা বিভাগ এবং কমিউনিটিভিত্তিক সেবা বিভাগের যৌথ তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের মুখপাত্র জানান, আটজনের মধ্যে সুনির্দিষ্ট পারিবারিক সম্পর্ক কী, তা তার জানা নেই। তবে তারা সবাই একই বাড়িতে বসবাস করতেন। সাত শিশুকেই ওই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার আটজনের মধ্যে রয়েছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিন কার্টার ও ২১ বছর বয়সী জনা কার্টার। তাদের বিরুদ্ধে ১৩ বছরের কম বয়সী শিশুকে গুরুতর নির্যাতন বা অবহেলা এবং গুরুতর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। দুজনেরই জামিনের অর্থ ৫০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

৪৫ বছর বয়সী রিচার্ড কার্টারের বিরুদ্ধে শিশু নির্যাতন ও অবহেলা, গুরুতর নির্যাতন, প্রথম মাত্রার ধর্ষণ এবং মানব পাচারের অভিযোগ রয়েছে। তার জামিনের অর্থ ১ লাখ ডলার।

২৮ বছর বয়সী সারাহ কার্টারের বিরুদ্ধে শিশু নির্যাতন ও অবহেলা, গুরুতর নির্যাতন, অশ্লীল বিষয়বস্তু বিতরণ এবং অজাচারের অভিযোগ আনা হয়েছে। তার জামিনের অর্থও ১ লাখ ডলার।

৩০ বছর বয়সী ম্যাথিউ ব্রামবাগের বিরুদ্ধে অজাচারের অভিযোগ রয়েছে। তার জামিনের অর্থ ৫০ হাজার ডলার।

একই বয়সী মার্ক ব্রামবাগের বিরুদ্ধে অজাচার, শিশু নির্যাতন ও অবহেলা, গুরুতর নির্যাতন এবং তৃতীয় মাত্রার যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। তার জামিনের অর্থ ১ লাখ ডলার।

৬৩ বছর বয়সী গ্রিন শিন্ডলারের বিরুদ্ধে শিশু নির্যাতন ও অবহেলা, গুরুতর নির্যাতন, অজাচার, মানব পাচার, প্রথম মাত্রার ধর্ষণ এবং প্রথম মাত্রার পায়ুপথে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। তার জামিনের অর্থ সবচেয়ে বেশি—১ লাখ ২৫ হাজার ডলার।

এছাড়া ২১ বছর বয়সী ইশমেল থর্নসবেরির বিরুদ্ধে গুরুতর শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তার জামিনের অর্থ ৫০ হাজার ডলার।

বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত আসামিদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য তাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো বাকি।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে যৌন পাচার, ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে গাড়িতে থাকা এক ব্যক্তিকে পরিচয় না দিয়েই গুলি করার অভিযোগ উঠেছে দেশটির অভিবাসন কর্মকর্তার (আইসিই) বিরুদ্ধে।
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে এল নিনো। এর মধ্যেই অঙ্গরাজ্যটির ৫৭টি বাঁধের অবস্থা নাজুক বলে উঠে এসেছে এক নিরীক্ষায়।
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করলেই পাওয়া যায় না দেশটির নাগরিকত্ব। এ পথে নাগরিকত্বের আবেদন করতে হলে বয়স, গ্রিন কার্ড, দাম্পত্য সম্পর্ক ও যুক্তরাষ্ট্রে বসবাসসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
আরও পড়ুন
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ