ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে দূরে রয়েছেন। নাটক, ওটিটি ও চলচ্চিত্র সব মাধ্যমেই নিজের অভিনয়দক্ষতার ছাপ রাখা এই অভিনেত্রী বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর অভিনয়ে বিরতি নেন তিনি। টিউমার শনাক্ত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর।

বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তানিয়া বৃষ্টি। কঠিন এই সময়ে ধৈর্য ও আল্লাহর ওপর আস্থা রাখছেন তিনি। নিজের বিশ্বাসের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

অভিনেত্রীর সুস্থতা কামনা করছেন তার সহকর্মী ও ভক্তরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআনের একটি আয়াত শেয়ার করেছেন তানিয়া বৃষ্টি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। (সূরা আল-বাকারাহ: ১৫৩)


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংকটাপন্ন মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চারদিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) মাঝ রাতে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সংকটাপন্ন মামুনুর রশীদকে নেওয়া হলো অন্য হাসপাতালে
সেদিন নাস্তার টেবিলে কী বলেছিলেন সোহেল খান
বগুড়ায় একসঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন। কথা ছিল, সেখানে কাজ শেষ করে আবার একসঙ্গে ঢাকায় ফিরবেন। তবে সেই ফেরা আর হলো না। বগুড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। 
সেদিন নাস্তার টেবিলে কী বলেছিলেন সোহেল খান
মায়ের যে কথা সারাজীবন মেনেছেন সোহেল খান
ঢাকার ধামরাইয়ে অভিনেতা সোহেল খানের বেড়ে ওঠা। সেখান থেকে এই অভিনেতা ঢাকায় এসে অভিনয় করেছেন। কথা বলেছেন নিজের ভাষায়, মায়ের শেখানো ভাষায়। দীর্ঘ ক্যারিয়ারে ছায়ার মতো এই অভিনেতার পাশে থেকেছে তার মায়ের কথা। শুটিংয়েও নানাভাবে আসত তার মায়ের স্মৃতি। সেগুলো প্রায়ই উঠে আসত তার সাক্ষাৎকারে।
মায়ের যে কথা সারাজীবন মেনেছেন সোহেল খান
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। সেই স্বপ্নের পথে ছিল প্রস্তুতি, পরিশ্রম আর দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা। তবে শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুটের লড়াইয়ে এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। 
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
মঞ্চ ও পর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন। কখনো গ্রামীণ মানুষের জীবন, কখনো তাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও ছিলেন তেমনই সহজ-সরল। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন, সামাজিক কাজে এগিয়ে আসতেন সবার আগে। সেই মানুষটি এখন শায়িত গ্রামের কবরস্থানে। অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের
আরও পড়ুন
ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব!
তৃতীয়বার অস্ত্রোপচার সম্পন্ন হলো অভিনেত্রী তানিয়া বৃষ্টির