ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনন্য সন্ধ্যা ‘স্বর-আস্থা সমর্পণ’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: সংগৃহীত

সুর, সাধনা, ঐতিহ্য ও মানবিকতার অনন্য মেলবন্ধনে সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সঙ্গীতের এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ‘স্বর-আস্থা সমর্পণ’। ভারতের বিশিষ্ট সরোদশিল্পী এবং সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খাঁন-এর নান্দনিক সরোদ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং সন্ধ্যাকে করে তোলে বিশেষভাবে স্মরণীয়।

আস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আদিবাসী, অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারী এবং সমাজবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তায় সংগীতকে একটি মানবিক মাধ্যম হিসেবে তুলে ধরা। শিল্প ও মানবিকতার এই সম্মিলিত প্রয়াস অনুষ্ঠানটিকে দেয় একটি বিশেষ তাৎপর্য ও ভিন্নমাত্রা।

অনুষ্ঠানে সরোদ পরিবেশন করেন মার্কিন নাগরিক ও মাইহার ঘরানার শিল্পী ট্যানার পোলেডনাক এবং ভারতের মাইহার ঘরানার শিল্পী সিরাজ আলী খাঁন। তাদের সঙ্গে তবলা সংগত করেন নুসরাত-ই-জাহান খুশবু এবং ফাহমিদা নাজনীন। সরোদ ও তবলার সুর, তাল ও লয়ের অনবদ্য সমন্বয়ে পরিবেশনা হয়ে ওঠে প্রাণবন্ত, শ্রুতিমধুর ও আবেগঘন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন লালন দর্শনের আধ্যাত্মিক সাধক শাইজী ফকির শামসুল শাহ। তার আশীর্বাদ ও উপস্থিতি অনুষ্ঠানটির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আবহকে আরও গভীর ও তাৎপর্যময় করে তোলে।

শাস্ত্রীয় সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে মানবিকতার মহৎ বার্তাকে একসূত্রে গেঁথে ‘স্বর-আস্থা সমর্পণ’ চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি করে এক অনন্য আবহ। সংগীতের নান্দনিকতা, শিল্পীদের অনবদ্য পরিবেশনা এবং সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়—সব মিলিয়ে অনুষ্ঠানটি সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া
উত্তরবঙ্গের সংগীতজগতের অন্যতম প্রাণপুরুষ, সুরসাধক ও সংগঠক ফারুক ভূঁইয়া (৫৯) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন হারোয়া এলাকার নিজ বাড়িতে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে স্বজনেরা তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিজ উদ্যোগে কিংবদন্তি শিল্পী প্রয়াত ফিরোজ সাঁই ও পিলু মমতাজ স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেছিলেন ফারুক ভূঁইয়া। দীর্ঘ ২৫ বছর ধরে এ সংগঠনের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন গুণী শিল্পীকে সম্মাননা দিয়ে আসছিলেন। চলতি বছরের ২৯ আগস্ট নীলফামারী শহীদ মিনারে স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সংগীতের প্রতি তার আজীবন নিবেদন ছিল অতুলনীয়। গত ৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত একটি কালজয়ী গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। সহকর্মীদের তথ্য অনুযায়ী, এটিই ছিল তার জীবনের শেষ মঞ্চ পরিবেশনা। নীলফামারী ও এ অঞ্চলের মানুষের প্রতি ফারুক ভূঁইয়ার টান ছিল অকৃত্রিম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রাদ্ধ’ কবিতায় নীলফামারী বাজারের ঐতিহ্যবাহী বেগুনের উল্লেখ রয়েছে। বিষয়টি তিনি তার গানের সুরেও ফুটিয়ে তুলেছিলেন। তার প্রয়াণে উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৪ অক্টোবর বাদ মাগরিব নীলফামারী কলেজ স্টেশন আদর্শ হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমান, সহসভাপতি আকতার হোসেন স্বপন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধান ও সাধারণ সম্পাদক মিলাদুর রহমান মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আরটিভি/টিআর
মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।  বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।  তিনি বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।’ ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।  এর জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন কৃষ্ণকলি। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে। আরটিভি/এসআর
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত। প্রায় দুই বছর ধরে মরণব্যাধি এই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
আরও পড়ুন
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...