ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে লম্বা বুনো সাপ ‘দ্য ব্যারোনেস’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে লম্বা প্রমাণিত বুনো সাপ। নাম তার ইবু ব্যারোন, যার অর্থ ‘দ্য ব্যারোনেস’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পাওয়া এই সাপটি একটি রেটিকুলেটেড পাইথন।

২০২৫ সালের শেষদিকে দক্ষিণ সুলাওয়েসির মারোস অঞ্চলে সাপটিকে খুঁজে পাওয়া যায়। পরে অভিযাত্রী ও প্রকৃতিবিষয়ক আলোকচিত্রী রাডু ফ্রেনতিউ এবং বন্যপ্রাণী গাইড দিয়াজ নুগরাহা সাপটির দৈর্ঘ্য ও ওজন পরিমাপ করেন। ১৮ জানুয়ারি নেওয়া পরিমাপে দেখা যায়, ইবু ব্যারোনের দৈর্ঘ্য ২৩ ফুট ৮ ইঞ্চি এবং ওজন ২১৩ পাউন্ড (খালি পেটে)।

ফ্রেনতিউ জানান, সাপটিকে অচেতন না করেই মাপা হয়েছে। অ্যানেস্থেশিয়ায় পেশি শিথিল হলে দৈর্ঘ্য আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রেটিকুলেটেড পাইথন সাধারণত ১০ থেকে ১৯ ফুট পর্যন্ত লম্বা হয়। ইতিহাসে আরও বড় সাপের দাবি থাকলেও, সেগুলোর বেশিরভাগই যাচাইযোগ্য নয়। অনেক ক্ষেত্রে সাপগুলো ধরা পড়ার পর মেরে ফেলা হয় বা হারিয়ে যায়। সে তুলনায় ইবু ব্যারোনের বেঁচে থাকা এক বিরল ঘটনা।

স্থানীয় সংরক্ষণকর্মী বুদি পুরওয়ান্তো সাপটিকে বিক্রি বা হত্যার হাত থেকে রক্ষা করে নিজের তত্ত্বাবধানে নেন। বর্তমানে তার আশ্রয়কেন্দ্রে ইবু ব্যারোনসহ আরও কয়েকটি উদ্ধার করা সাপ রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাকে আবার বনে ছেড়ে দিলে মানব বসতিতে ঢুকে পড়ার ঝুঁকি ছিল, যা সাপটির জন্য প্রাণঘাতী হতে পারত।

ছবি: সংগৃহীত

বন উজাড় ও শিকার প্রাণী কমে যাওয়ায় ইন্দোনেশিয়ায় বড় সাপ ও মানুষের সংঘাত বাড়ছে। যদিও এরা বিষধর নয়, তবে আকার ও শক্তির কারণে ভয় থেকে মানুষ অনেক সময় সাপগুলো হত্যা করে।

সংরক্ষণকর্মীদের আশা, ইবু ব্যারোনকে জীবিত রেখে এবং গিনেস স্বীকৃতির মাধ্যমে মানুষকে বোঝানো যাবে এই বিশাল সাপগুলো মৃত নয়, জীবিত অবস্থাতেই বেশি মূল্যবান। এতে ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিশেষায়িত পর্যটনের নতুন সুযোগ তৈরি হতে পারে।

ফ্রেনতিউ বলেন, এটাই যে বিশ্বের সবচেয়ে বড় সাপ তা আমি দাবি করি না। হয়ত আরও বড় সাপ কোথাও আছে। তবে ইবু ব্যারোন প্রমাণ করে, পৃথিবীতে এখনও অনেক বিস্ময় অপেক্ষা করে আছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পৃথিবীর সবচেয়ে শান্ত রুম কোনটি, সেখানে বেশিক্ষণ থাকলে কী হয়?
​শব্দহীনতা আমাদের কাছে অনেক সময় স্বস্তির অন্য নাম। কোলাহলপূর্ণ শহর, ট্রাফিকের হর্ন আর যন্ত্রসভ্যতার ক্লান্তি থেকে দূরে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে আমরা কতোজনই না নিরিবিলি জায়গার খোঁজ করি।
পৃথিবীর সবচেয়ে শান্ত রুম কোনটি, সেখানে বেশিক্ষণ থাকলে কী হয়?
অ্যান্টার্কটিকায় গিয়ে গুণতে হবে পেঙ্গুইন, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা
বরফে ঢাকা নির্জন এক দ্বীপ। চারদিকে হিমশীতল বাতাস, মাথার ওপর মেঘলা আকাশ আর পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে শত শত পেঙ্গুইন।
অ্যান্টার্কটিকায় গিয়ে গুণতে হবে পেঙ্গুইন, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা
আমাদের শরীরের লোম কেন খাড়া হয়ে ওঠে?
ভয়ের কোনো কারণ নেই, হঠাৎ তীব্র শীতে কিংবা গায়ে কাঁটা দিয়ে ওঠা কোনো রোমাঞ্চকর মুহূর্তে আমাদের শরীরের লোমগুলো হঠাৎ করেই খাড়া হয়ে ওঠে এই অভিজ্ঞতা আমাদের সবারই কম-বেশি রয়েছে।
আমাদের শরীরের লোম কেন খাড়া হয়ে ওঠে?
বিশ্বের সবচেয়ে ছোট হরিণ ‘পুডু’, আকারে বিড়ালের চেয়ে সামান্য বড়
বিশ্বের সবচেয়ে ছোট প্রকৃত হরিণের নাম পুডু। পূর্ণবয়স্ক এই ক্ষুদ্র হরিণের উচ্চতা সর্বোচ্চ ৩৫ সেন্টিমিটার এবং ওজন মাত্র ৬ কেজি। দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী এই প্রাণীটি বন উজাড়, শিকারি কুকুরের আক্রমণ ও সড়ক দুর্ঘটনার কারণে নানা ঝুঁকির মুখে রয়েছে।
বিশ্বের সবচেয়ে ছোট হরিণ ‘পুডু’, আকারে বিড়ালের চেয়ে সামান্য বড়
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (১৪ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
আট দিনে তিন অ্যালবিনো সাপ উদ্ধার, রঙের ভিন্নতায় বাড়ছে আলোচনা
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার ইন্দোনেশিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে