ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তিন পাউন্ডের বেশি ওজনের রসুন উৎপাদন করে বিশ্ব রেকর্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম
গ্রাহাম ব্যারাট। ছবি: সংগৃহীত

শখের বাগানেই অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন যুক্তরাজ্যের শৌখিন কৃষক গ্রাহাম ব্যারাট। প্রায় দেড় কেজি ওজনের একটি বিশাল আকৃতির ‘এলিফ্যান্ট গার্লিক’ উৎপাদন করে তিনি গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গত ২৫ জুন ইংল্যান্ডের বার্কশায়ারের ওয়ারগ্রেভ নার্সারি প্ল্যান্ট সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাঁর উৎপাদিত সবজির ওজন ও মাপ যাচাই করা হয়। সেখানে দেখা যায়, তাঁর ফলানো ‘এলিফ্যান্ট গার্লিক’-এর ওজন ৩ পাউন্ড ১৩ দশমিক ৭ আউন্স (প্রায় ১ দশমিক ৭৫ কেজি)। রসুনটির ব্যাসও ছিল প্রায় সাড়ে ৭ ইঞ্চি। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে ভারী ‘এলিফ্যান্ট গার্লিক’ উৎপাদনের স্বীকৃতি পান তিনি।

‘এলিফ্যান্ট গার্লিক’ সাধারণ বাজারে পাওয়া রসুনের তুলনায় প্রাকৃতিকভাবেই আকারে অনেক বড় হয়ে থাকে। তবে গ্রাহাম ব্যারাটের উৎপাদিত রসুনটি আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে।

একই দিনে আরও একটি বিশ্ব রেকর্ড নিজের নামে লেখান গ্রাহাম। তিনি দশমিক ৯৮ আউন্স ওজনের একটি ‘সুইডিশ এয়ারলুম স্নো পি’ জাতের মটরশুঁটি উৎপাদন করে বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটির স্বীকৃতিও অর্জন করেন।

এর আগেও ২০২৫ সালের মৌসুমে তিনি চারটি গিনেস বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেবার তার উৎপাদিত ৬ পাউন্ড ৩ দশমিক ৫ আউন্স ওজনের ধুন্দুল (লুফা) বিশ্বের সবচেয়ে ভারী ধুন্দুল হিসেবে স্বীকৃতি পায়। এছাড়া ৭ ইঞ্চি লম্বা মটরশুঁটি উৎপাদন করেও তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন।

অসাধারণ এই অর্জনের মাধ্যমে আবারও প্রমাণ করলেন, শখের কৃষিকাজও সঠিক পরিচর্যা ও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বেড়ালছানা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। প্রায় এক বছর ধরে সাধারণ পোষা বেড়াল হিসেবেই সেটিকে লালন-পালন করেন তিনি।
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
আরও পড়ুন
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান