ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার, গড়লেন বিশ্ব রেকর্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
আইলিন চিন ও তার নাতি : ছবি সংগৃহীত

৯৬ বছর বয়সী আইলিন চিন। জ্যামাইকার এই নারীর কাছে আছে একটি পুরোনো বাদামি রঙের বাসমতি চালের ব্যাগ। তাতে জিপার বা চেইন লাগিয়ে যত্নে রাখা আছে হাতে লেখা কিছু পুরোনো কাগজের টুকরা। এ কাগজগুলো শুধু রান্নার রেসিপি নয়, বরং তার পরিবারের ইতিহাস আর শত বছরের ঐতিহ্যও।

আইলিনের রান্নার হাতেখড়ি শুরু হয় পাঁচ বছর বয়সে। বিয়ের পর ১৯৫০-এর দশকে স্বামীর সঙ্গে জ্যামাইকার সেন্ট মেরি এলাকার হাইগেট চলে আসেন। এখানে তারা একটি বেকারি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ বছর চলার পর ২০০৮ সালে বেকারিটি বন্ধ হয়ে যায়। এরপর তিনি পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে চলে আসেন।

স্বদেশ ছেড়ে ফ্লোরিডায় এলেও নিজের শিকড়ের স্বাদ ভোলেননি এই প্রবীণ নারী। তার তৈরি যে রেসিপিগুলো একসময় নিজের বেকারিকে জনপ্রিয় করেছিল সেগুলো নাতি লুকাস ওংয়ের বুদ্ধিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ে আসেন। তিন বছর ধরে সে খাবারগুলো ক্যামেরার সামনে তৈরি করছেন তিনি। আর নাতি সেই রান্নার ভিডিও বানিয়ে ছাড়ছেন ইন্টারনেটে। ব্যস! ওখানেই ম্যাজিক। এভাবেই তিনি হয়ে ওঠেন একজন সফল ইনফ্লুয়েন্সার।

আরও পড়ুন

তার খাবারের মধ্যে ছিল নিখুঁত চকলেট চিপ কুকি, আবার কখনো জ্যামাইকার ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবার। এসব তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই নারী। সুস্বাদু খাবারে কামড় দিয়ে জ্যামাইকান কথ্য ভাষায় যখন তিনি বলেন, ‘মি রাহটিড!’ (আহা, দারুণ!), তখন স্ক্রিনের ওপাশে থাকা লাখো দর্শকের মুখে হাসি ফোটে।

বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক মিলিয়ে এ দাদি-নাতির অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ!

শুধু কি লাইক-কমেন্টে সীমাবদ্ধ তিনি? ৯৬ বছর ৮৯ দিন বয়সে আইলিন চিন গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডও। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে নাম লিখিয়েছেন‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর পাতায়।

রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আইলিন বলেন, পরবর্তী প্রজন্মের কাছে রান্নার এ জ্ঞান পৌঁছে দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানুষ যখন আমার পারিবারিক রেসিপিগুলো দেখে আনন্দ পায়, তখন আমার বুকটা ভরে যায়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা বিড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বিড়ালছানা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। প্রায় এক বছর ধরে সাধারণ পোষা বিড়াল হিসেবেই সেটিকে লালন-পালন করেন তিনি।
পোষা বিড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
আরও পড়ুন
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা