ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

কফি আবিষ্কারের নেপথ্যে যে মুসলিম অজপাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি কফি। প্রতিদিন কোটি কোটি মানুষ দিনের শুরু করেন এক কাপ কফি দিয়ে। তবে এই পানীয়ের আবিষ্কার নিয়ে রয়েছে একটি বহুল প্রচলিত কিংবদন্তি, যার কেন্দ্রবিন্দুতে আছেন ইথিওপিয়ার এক ছাগলপালক (অজপাল)।

জনশ্রুতি অনুযায়ী, প্রায় ৮৫০ খ্রিষ্টাব্দে আবিসিনিয়া (বর্তমান ইথিওপিয়া) অঞ্চলের ছাগলপালক কালদি লক্ষ্য করেন, তার ছাগলগুলো একটি অজানা গাছের লাল ফল খাওয়ার পর অস্বাভাবিকভাবে চঞ্চল হয়ে উঠছে। এমনকি রাতভর জেগে থাকছে, ঘুমাচ্ছে না।

বিষয়টি দেখে কৌতূহলী হয়ে কালদি নিজেও সেই ফলের স্বাদ নেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি সতেজ, প্রাণবন্ত ও কর্মক্ষম অনুভব করেন। পরে তিনি বিষয়টি কাছের একটি সুফি মঠের ধর্মগুরুকে জানান।

ধর্মগুরু ওই ফল দিয়ে পানীয় তৈরি করে দেখেন, এটি দীর্ঘ সময় জেগে থেকে রাতের ইবাদত ও ধ্যান করতে সহায়তা করে। এরপর মঠের অন্য সদস্যদের মধ্যেও পানীয়টি জনপ্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে এর খবর আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে।

তবে ইতিহাসবিদদের মতে, কালদির এই গল্পটি একটি জনপ্রিয় কিংবদন্তি হলেও এর ঐতিহাসিক সত্যতা নিশ্চিত নয়। ১৬৭১ সালে রোমে প্রকাশিত কফিবিষয়ক অন্যতম প্রাচীন গ্রন্থ De Saluberrima Potione Cahue Seu Cafe Nuncupata Discurscus-এ প্রথম এই কাহিনির উল্লেখ পাওয়া যায়।

ঐতিহাসিকভাবে কফি পান করার সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় ১৫শ শতকে ইয়েমেনের সুফি মঠগুলোতে। সে সময় ইথিওপিয়া থেকে কফির ফল ইয়েমেনে নিয়ে আসেন ব্যবসায়ীরা এবং পরে সেখানেই এর চাষ শুরু হয়।

সুফি সাধকেরা দীর্ঘ সময় ইবাদত ও ধ্যানের সময় জেগে থাকার জন্য কফি পান করতেন। ইতিহাসবিদ আবদুল কাদির আল-জাজিরির বর্ণনায় জানা যায়, প্রতি সোমবার ও শুক্রবার রাতে বড় মাটির পাত্রে কফি প্রস্তুত করা হতো এবং ধর্মীয় আচার পালনের সময় তা সবার মধ্যে বিতরণ করা হতো।

আরও পড়ুন

ইয়েমেন থেকে কফি প্রথমে মক্কা ও মদিনায়, পরে দামেস্ক, বাগদাদ, কায়রো এবং কনস্টান্টিনোপলে ছড়িয়ে পড়ে। ১৬শ শতকের মধ্যে মিসর, সিরিয়া ও ইস্তাম্বুলে গড়ে ওঠে অসংখ্য কফি হাউস, যা দ্রুতই সামাজিক ও সাংস্কৃতিক আড্ডাকেন্দ্রে পরিণত হয়।

পরবর্তীতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা পেরিয়ে কফি ইউরোপে পৌঁছায়। সেখান থেকে অল্প সময়ের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। বর্তমানে কফি শুধু একটি পানীয় নয়, বরং বৈশ্বিক সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বলিভিয়ার মেঘবনে মিলল ১৪ লাখ বছরের পুরনো খুদে বিড়াল!
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার ঘন মেঘাচ্ছন্ন বনে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির খুদে বুনো বিড়ালের। স্থানীয়ভাবে ‘তিলকায়ো’ নামে পরিচিত এই বিড়ালের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে Leopardus tilcayo।
বলিভিয়ার মেঘবনে মিলল ১৪ লাখ বছরের পুরনো খুদে বিড়াল!
রাত জাগা ও অনিয়মিত ঘুমে কমতে পারে সন্তান ধারণের সক্ষমতা
ব্যস্ত জীবনযাত্রায় কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই নিয়মিত ঘুমের সময় কমিয়ে দেন। তবে পর্যাপ্ত ঘুম শুধু শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্যই নয়, প্রজনন স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রাত জাগা, অপর্যাপ্ত ঘুম কিংবা অতিরিক্ত ঘুম সবই সন্তান ধারণের সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রাত জাগা ও অনিয়মিত ঘুমে কমতে পারে সন্তান ধারণের সক্ষমতা
বালির নিচে হারানো সমুদ্রে মিলল ৭ কোটি বছর আগের শিকারির জীবাশ্ম
আজ যেখানে ধুধু মরুভূমি, প্রায় ৭ কোটি বছর আগে সেখানেই ছিল বিস্তীর্ণ সমুদ্র। সেই প্রাচীন সমুদ্রের বাসিন্দা এক ভয়ংকর সামুদ্রিক শিকারির জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মিশরের পশ্চিম মরুভূমি থেকে পাওয়া জীবাশ্ম বিশ্লেষণ করে মোসাসর পরিবারের একটি নতুন প্রজাতি শনাক্ত করা হয়েছে।
বালির নিচে হারানো সমুদ্রে মিলল ৭ কোটি বছর আগের শিকারির জীবাশ্ম
গাছের ডালে ঘুমানোর সময় পাখি যে কারণে পড়ে যায় না
গাছের ডালে নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটি ছোট পাখি। বাতাসে ডাল দুলছে, চারপাশে নানা নড়াচড়া তবু ঘুমন্ত অবস্থায় পাখিটি নিচে পড়ে যাচ্ছে না। বিষয়টি অনেকের কাছেই বিস্ময়ের। তবে এর পেছনে রয়েছে পাখির শরীরের বিশেষ শারীরবৃত্তীয় গঠন।
গাছের ডালে ঘুমানোর সময় পাখি যে কারণে পড়ে যায় না
বৃষ্টিতে গাছতলায় হাতির পাল, এ যেন প্রকৃতির অপরূপ দৃশ্য
ঝুম বৃষ্টিতে ভিজছে বন। চারপাশে ঘন সবুজের সমারোহ। এর মাঝেই একটি বিশাল গাছের নিচে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বুনো হাতির পাল। বৃষ্টির হাত থেকে নিজেদের আড়াল করে গাছের ছাউনির নিচে আশ্রয় নেওয়া হাতিদের এই দৃশ্য মুগ্ধ করেছে প্রকৃতিপ্রেমীদের।
বৃষ্টিতে গাছতলায় হাতির পাল, এ যেন প্রকৃতির অপরূপ দৃশ্য
আরও পড়ুন
বাবা আসবে ভেবেছিল ৩ মেয়ে, ফিরলেন কফিনে
যে দেশে ভুঁড়িওয়ালা পুরুষদের সৌন্দর্যে পাগল নারীরা! 
কফি খাওয়া নিয়ে গবেষণায় মিললো নতুন তথ্য
হঠাৎ নদীতে ভেসে এলো কফিন, ঘটনা কী