ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার উত্তেজনার মধ্যে মধ্যপাচ্যে এক বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত

চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ সিদ্ধান্ত কার্যকর হয় বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার (২ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এডেন বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। তবে কবে নাগাদ ফ্লাইট পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

দক্ষিণ ইয়েমেনভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এবং সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এসটিসি ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অংশ, তবুও তারা দক্ষিণ ইয়েমেনে একটি আলাদা রাষ্ট্র গঠনের লক্ষ্যে সক্রিয় রয়েছে।

ডিসেম্বরে এসটিসি সৌদি আরব-সংলগ্ন হাজরামাউত ও আল-মাহরা প্রদেশে সামরিক তৎপরতা বাড়ালে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। সৌদি আরব অভিযোগ করেছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এসটিসিকে অস্ত্র সরবরাহ করছে এবং এসব অঞ্চলে তাদের বিস্তারে উৎসাহ দিচ্ছে, যা সৌদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে ইউএই এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীন এসটিসি-সমর্থিত পরিবহন মন্ত্রণালয় দাবি করেছে, সৌদি আরব নতুন একটি শর্ত আরোপ করায় এডেন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এডেন থেকে পরিচালিত ফ্লাইটগুলোকে জেদ্দায় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

মন্ত্রণালয় জানায়, তারা এ সিদ্ধান্তে ‘বিস্মিত’ হয়েছে। পরে সৌদি কর্তৃপক্ষ জানায়, এ বিধিনিষেধ শুধু এডেন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলাচলকারী ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য।

তবে একটি সৌদি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফ্লাইট সীমাবদ্ধতার পেছনে সৌদি আরব জড়িত নয়; বরং ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের নেতৃত্বাধীন সরকারই ইউএইগামী ফ্লাইটের ক্ষেত্রে এই শর্ত আরোপ করেছে।

আরও পড়ুন

ইয়েমেনের প্রেসিডেন্টের উপদেষ্টা থাবেত আল-আহমাদি আল জাজিরাকে বলেন, এডেন থেকে একটি নির্দিষ্ট রুটে এই শর্ত কার্যকর করা হয়েছে, যার উদ্দেশ্য এসটিসির অর্থ পাচার রোধ করা। তিনি আরও বলেন, সরকার পুরোপুরি ফ্লাইট বন্ধের পক্ষে নয় এবং আকাশপথে যোগাযোগ স্বাভাবিক রাখতে চায়।

এর আগে, চলতি সপ্তাহে ইউএই ইয়েমেন থেকে তাদের অবশিষ্ট ‘সন্ত্রাসবিরোধী’ বাহিনী প্রত্যাহারের ঘোষণা দেয়। এর কিছু আগে সৌদি আরব দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মুকাল্লায় একটি ইউএই-সংযুক্ত অস্ত্র চালান লক্ষ্য করে হামলার দাবি করে।

বুধবার ইয়েমেনের সরকারপ্রধান রাশাদ আল-আলিমি সতর্ক করে বলেন, এসটিসি যদি সংশ্লিষ্ট প্রদেশগুলোতে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করে, তবে তার মারাত্মক পরিণতি হবে। তবে এসটিসি এ হুঁশিয়ারিকে উপেক্ষা করে জানিয়েছে, তারা ওই প্রদেশগুলোতেই থাকবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। বর্তমানে হুথিরা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে, আর দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসটিসি ও সরকারি বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব অব্যাহত রয়েছে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন