ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বছরের প্রথম সুপারমুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
ফাইল ছবি

২০২৬ সালের প্রথম সুপারমুন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। কক্ষপথে আবর্তনের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসায় শনিবার (৩ জানুয়ারি) রাতের আকাশে চাঁদকে দেখা যাবে বিশাল ও অত্যন্ত উজ্জ্বল।

পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথটি পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা উপবৃত্তাকার বা ডিম্বাকৃতির। যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে এবং একই সঙ্গে পূর্ণিমা হয়, তখন তাকে সুপারমুন বলা হয়। সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় আজকের সুপারমুনটি প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে।

আরও পড়ুন

জানুয়ারি মাসের প্রথম পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’ বা ‘নেকড়ে চাঁদ’ বলা হয়। প্রাচীনকালে ইউরোপ ও উত্তর আমেরিকায় এই সময়ে তীব্র শীতের মধ্যে লোকালয়ের বাইরে নেকড়ে পালের ডাক শোনা যেত। সেই আদিবাসী লোককথা ও ঐতিহ্য থেকেই এই নামটির উৎপত্তি।

মসজিদুল হারাম এবং মসজিদে নববির মিনারগুলোর পাশ দিয়ে বিশাল এই চাঁদের উদয় এক অপূর্ব দৃশ্যের অবতারণা করবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও সন্ধ্যা থেকে সারা রাত এই সুপারমুন উপভোগ করা যাবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
আরও পড়ুন
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ