ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে সই পাকিস্তানি নেতা ফজলুর রহমানের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে সই পাকিস্তানি নেতা ফজলুর রহমানের। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে সই করেছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান।

সোমবার (৫ জানুয়ারি) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে বাংলাদেশের কাউন্সেলর (রাজনৈতিক) এবং চার্জ ডি অ্যাফেয়ার্স ইশরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা ফজলুর রহমান। পরে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে ফাতিহা পাঠ করেন এবং শোক বইয়ে সই করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) মুখপাত্র আসলাম গুরি এসব তথ্য জানিয়েছেন। এ ছাড়াও সন্ধ্যা ৬টায় মাওলানা ফজলুর রহমানও তার ভেরিফায়েড ফেসবুক পেজেও শোকবইয়ে সইয়ের ছবি পোস্ট করেছেন।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত নভেম্বরে মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফর করে গেছেন। সপ্তাহব্যাপী সফরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশেও অংশ নেন তিনি। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভক্ত দুই অংশের বিরোধ মেটাতেও একাধিক বৈঠক করেছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের দুই অংশই বিএনপির সঙ্গে জোট বেঁধেছে। ইতোমধ্যে জমিয়তের পাঁচ নেতাকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
আরও পড়ুন
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ 
দেশে বেহেশতের টিকিট বিক্রি হয়, কিনতে না চাইলেই জাহান্নামি: ফজলুর রহমান