ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের সাক্ষাৎ পেতে ‘স্যার’ ডেকে আকুতি জানিয়েছিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার চিরাচরিত আক্রমণাত্মক ঢঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটানো এক মুহূর্তের স্মৃতিচারণ করেছেন। হাউজ রিপাবলিকান সদস্যদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, ভারত ও আমেরিকার মধ্যকার সামরিক ও বাণিজ্যিক দরকষাকষির এক পর্যায়ে মোদি নিজেই অত্যন্ত বিনয়ের সঙ্গে তার সাক্ষাত চেয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, প্রধানমন্ত্রী মোদি আমার কাছে এসে প্রায় আকুতি জানিয়ে বলেছিলেন— স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? আমি বলেছিলাম, হ্যাঁ, অবশ্যই।

ট্রাম্প মূলত ভারতের দীর্ঘদিনের সামরিক আকাঙ্ক্ষার কথা বোঝাতে এই প্রসঙ্গটি টেনে আনেন। তিনি জানান, নয়াদিল্লি প্রায় পাঁচ বছর ধরে ৬৮টি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। সেই সামরিক রসদ নিশ্চিত করতেই মোদি তার সঙ্গে দেখা করার জন্য এমন বিশেষ অনুরোধ করেছিলেন বলে ইঙ্গিত দেন ট্রাম্প। তবে ব্যক্তিগত সম্পর্ক ‘খুব ভালো’ দাবি করলেও বাণিজ্যিক স্বার্থে বন্ধু মোদিকে যে তিনি মোটেও ছাড় দেননি, তা-ও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন

বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প ভারতের ওপর আরোপিত কঠোর শুল্ক নিয়ে কথা বলেন। রাশিয়া থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর বর্তমানে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে। ট্রাম্পের দাবি, এই আকাশচুম্বী শুল্কের কারণে মোদি তার ওপর মোটেও খুশি নন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোদি জানতেন আমি খুশি নই, আর আমাকে খুশি রাখাটা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

ট্রাম্পের এই কড়া অবস্থানের পর ভারত এখন রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করলে এই শুল্কের বোঝা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে। ট্রাম্পের এমন খোলামেলা ও অপমানজনক বক্তব্যের পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও দুই দেশের কূটনৈতিক মহলে নতুন করে অস্বস্তি ও আলোচনার ঝড় উঠেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের