ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হঠাৎ ব্রিটেনের আকাশে রহস্যময় গোলাপি আভা, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম
স্ট্যাফোর্ডশায়ারের হেডনেসফোর্ডের আকাশ উজ্জ্বল গোলাপী হয়ে উঠেছে। ছবি বিবিসি

তুষারপাতের শুভ্র চাদরে ঢাকা ওয়েস্ট মিডল্যান্ডসের আকাশ হঠাৎ করেই বদলে গেল এক অপার্থিব রঙে। বৃহস্পতিবার(৮ জানুয়ারি) সন্ধ্যায় বার্মিংহামের বাসিন্দারা যখন বিরল তুষারপাত উপভোগ করছিলেন, তখনই দিগন্তজুড়ে ছড়িয়ে পড়ে এক রহস্যময় গোলাপি আভা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়। অনেকেই একে উত্তর মেরুর সেই বিখ্যাত নর্দান লাইটস বা অরোরা বোরিয়ালিস ভেবে ভুল করেন। কেউবা আবার এর পেছনে ভিনগ্রহের প্রাণীদের হাত রয়েছে কি না, তা নিয়ে মেতে ওঠেন জল্পনা-কল্পনায়। খবর বিবিসির।

আরও পড়ুন

তবে রহস্যের জট খুলতেই বেরিয়ে এলো এক অতি সাধারণ সত্য। এই অপার্থিব আলোর উৎস কোনো মহাজাগতিক ঘটনা নয়, বরং বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের স্টেডিয়াম সেন্ট অ্যান্ড্রুস। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের মাঠের ঘাস দ্রুত বড় করার জন্য ব্যবহৃত বিশেষ এলইডি লাইট থেকেই এই গোলাপি আভার সৃষ্টি হয়েছে। স্ট্যাফোর্ডশায়ারের হেডনেসফোর্ড এলাকা থেকেও একই ধরনের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।

বিসিবি আবহাওয়া বিশেষজ্ঞ সাইমন কিং জানান, আকাশে ঘন মেঘের স্তর এবং তুষারপাতের কারণে আলোর প্রতিফলন বহুগুণ বেড়ে গিয়েছিল। স্টেডিয়ামের শক্তিশালী বেগুনি ও গোলাপি আলো মেঘে প্রতিফলিত হয়ে পুরো শহরকে এক মায়াবী রূপ দান করে।

হেডনেসফোর্ড টাউন ফুটবল ক্লাবও রসিকতা করে জানিয়েছে, তারা কোনো ‘অরোরা’ বা মহাজাগতিক আলোর পিছু ছুটছে না, বরং মাঠের ঘাস ঠিক রাখতেই এই কৃত্রিম আলো ব্যবহার করছে। প্রকৃতির অদ্ভুত খেয়াল আর আধুনিক প্রযুক্তির মিলনে এক রাতের জন্য বার্মিংহাম যেন হয়ে উঠেছিল রূপকথার কোনো শহর।

বার্মিংহাম শহরের কেন্দ্রস্থল হতে দেখা আকাশের ছবি

এই অত্যাশ্চর্য ছবিটি বার্মিংহামের স্মল হিথ এলাকার গ্রিন লেন মসজিদের কাছে তোলা।

বার্মিংহাম সিটির ফুটবল মাঠের আলোর কারণে এই প্রভাব পড়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
আরও পড়ুন
মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...
অন্তরঙ্গ মুহূর্তে স্ত্রীর চোখ বেঁধে অন্য পুরুষ ‘লেলিয়ে’ দিতেন স্বামী, অতঃপর...
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন তার দেশের মানুষকে’