ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২০ টাকার পানির বোতলের দাম ৫৫ টাকা নেওয়ায় রেস্তোরাঁকে জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
ছবি: সংগৃহীত

চণ্ডীগড়ের এক রেস্তোরাঁয় ২০ টাকার পানির বোতলের দাম ৫৫ টাকা নেওয়ার অভিযোগে জরিমানা গুনতে হল রেস্তোরাঁটিকে। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ডিসেম্বরে, যখন এক মহিলা ওই রেস্তোরাঁয় প্রায় দুই হাজার টাকার খাবার খেতে গিয়েছিলেন। খাবারের সঙ্গে একটি বোতল পানি কিনেছিলেন তিনি, যার বোতলের গায়ে স্পষ্টভাবে ২০ টাকা এমআরপি লেখা ছিল।

তবে রেস্তোরাঁটি ওই পানির বোতলের জন্য ৫৫ টাকা আদায় করায় ওই মহিলা রাজ্য কনজিউমার কমিশনে অভিযোগ দায়ের করেন। রেস্তোরাঁর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে অতিরিক্ত মূল্য নেওয়া হয়েছে তাদের সুবিধার কারণে, যেমন শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অভ্যন্তরীণ সাজসজ্জা এবং পরিবেশ। কিন্তু কমিশন এই যুক্তি মানেনি।

কমিশন স্পষ্ট জানিয়েছে, খাবারের দাম রেস্তোরাঁ নিজে ঠিক করতে পারে, কিন্তু যদি প্যাকেটজাত খাবার বা পানি পরিবেশন করা হয়, তবে তার দাম অবশ্যই এমআরপি-এর বেশি নেওয়া যাবে না।

আরও পড়ুন

পরবর্তীতে কমিশন ওই মহিলার পক্ষে রায় ঘোষণা করে এবং রেস্তোরাঁকে ৩ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে এবং অতিরিক্ত নেওয়া পানির মূল্য ফেরত দিতে নির্দেশ দেয়। এ ঘটনার মাধ্যমে গ্রাহকদের অধিকার রক্ষায় কনজিউমার কমিশনের ভূমিকা আবারও প্রমাণিত হলো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
মাসের প্রথম সোমবার পোশাকহীন হয়ে খাওয়ার সুযোগ যে রেস্তোরাঁয়
নগ্ন হয়ে প্রবেশ করতে হয় যে রোস্তোরাঁয়
বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না
ঢাকায় রেস্তোরাঁয় গ্যাসের আগুনে দগ্ধ ৭ কর্মচারী