ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিক্ষোভে নিহতের সংখ্যা কত, জানালেন ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
ফাইল ছবি

ইরানে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া নজিরবিহীন সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। রোববার(১৮ জানুয়ারি) একজন ইরানি কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে নিহতদের মধ্যে অন্তত ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী জনবিক্ষোভ হিসেবে চিহ্নিত হচ্ছে। তেহরান এই ব্যাপক প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ দায়ী করলেও বিক্ষোভকারীদের দাবি নিরাপত্তা বাহিনীর গুলিতেই সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে।

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, এখন ইরানের জন্য নতুন নেতৃত্ব খোঁজার উপযুক্ত সময়। এর আগে ট্রাম্পের চাপের মুখে তেহরান ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করায় তিনি নেতাদের ধন্যবাদ জানিয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতির অবনতি হওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনসমক্ষে দেওয়া এক ভাষণে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে এই রক্তপাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো যুদ্ধে জড়াতে চায় না তবে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক অপরাধীদের বিচার ছাড়া ছেড়ে দেওয়া হবে না। খামেনি দাবি করেন বিদেশি ইন্ধনেই বিক্ষোভকারীরা অস্ত্র হাতে রাস্তায় নেমেছে। এই বক্তব্যের পর ইরানের বিচার বিভাগ ইঙ্গিত দিয়েছে যে স্থগিত হওয়া মৃত্যুদণ্ডগুলো আবারও কার্যকর করা হতে পারে।

দেশটির বিচার বিভাগ বর্তমানে গ্রেপ্তার হওয়া অনেক বিক্ষোভকারীর কর্মকাণ্ডকে ‘মোহারেব’ বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হিসেবে চিহ্নিত করেছে যার শাস্তি মৃত্যুদণ্ড। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে এবং দেশটির রাজনৈতিক কাঠামোকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!
চীনে বিয়েতে আত্মীয়স্বজনের উপস্থিতি কম হবে ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের দাওয়াত দিয়েছিলেন এক তরুণ।
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র তাপপ্রবাহ।
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
‘ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলিমের জায়গা কোথায়?’
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে প্রায় ২০ কোটি মুসলিমের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত?
‘ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলিমের জায়গা কোথায়?’
আরও পড়ুন
ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ইরানি মুদ্রা, ডলারে পাওয়া যাচ্ছে ২০ লাখ
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র!
মার্কিন বাহিনীর জব্দ করার চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ
৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: স্পিকার গালিবাফ