ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দোকান লুটের পর মিষ্টি খেয়ে পালাল চোর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
দোকান লুটের পর মিষ্টি খেয়ে পালাল চোর। ছবি: সংগৃহীত

মার্কেটের দেয়াল কেটে দুই দোকানের ইলেকট্রিক সামগ্রী চুরির পরই চোখে পড়ে মিষ্টির দোকান আর এতেই যেন লোভ সামলানো দায়। দোকানে মিষ্টি সাবাড় করে দিয়ে পালায় চোরের দল।

গত রোববার (১৮ জানুয়ারি) ভারতের পূর্ব বর্ধমানের ভাতারে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতার থানা এলাকার শিবদা বাসস্ট্যাণ্ড সংলগ্ন ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানে গভীর রাতে চুরি হয়। দোকানের পিছন দিকের কংক্রিটের দেয়াল কেটে ভেতরে ঢোকে চোরের দল। এরপর লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার, ফ্যান, গিজারসহ বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা তারা লুট করে। ওই দোকানের পাশেই রয়েছে মিষ্টি ব্যবসায়ী রাম ঘোষের দোকান।

আরও পড়ুন

পরে ওই মিষ্টির দোকানের মাটির দেয়াল কেটে ভেতরে ঢুকে ল্যাংচা ও রসগোল্লা খাওয়ার পাশাপাশি নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। তবে যাওয়ার আগে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি তারা বাড়ির জন্য নিয়েছিল কি না তা জানা যায়নি।

এরপর সোমবার (১৯ জানুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি নজরে আসতেই এলাকায় শুরু হয়ে যায় নানা আলোচনা- মিষ্টির প্রতি চোরদের অগাধ ভালোবাসা দেখে বিষ্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
আরও পড়ুন
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু