ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের পর বরখাস্ত শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের পর বরখাস্ত শিক্ষিকা। ছবি: সংগৃহীত

শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এমিলি জয় ওয়াইজ (৩৮) নামে ওয়েস্ট ভার্জিনিয়ার এক স্কুলশিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য জ্যাকসন স্টার হেরাল্ড-এর বরাতে জানা গেছে, এমিলি জয় ওয়াইজকে গত ১৪ জানুয়ারি এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেন। তবে অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গ্রেপ্তারের পর জ্যাকসন কাউন্টি স্কুলস এক বিবৃতিতে জানায়, গুরুতর অভিযোগের সঙ্গে জড়িত থাকার কারণে এমিলি জয় ওয়াইজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, ওয়েস্ট ভার্জিনিয়া কোড অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগে তথ্যভিত্তিক তদন্ত শুরু হলে (যা শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা বা কল্যাণের জন্য হুমকি হতে পারে) তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করতে হয়। অভিযোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ এই বাধ্যতামূলক পদক্ষেপ গ্রহণ করে।

বর্তমানে এমিলি জয় ওয়াইজকে ২ লাখ ৫০ হাজার ডলার জামিনে সাউথ সেন্ট্রাল রিজিওনাল জেলে আটক রাখা হয়েছে।

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
আরও পড়ুন
রডের বদলে বাঁশ, এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত