ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
ফাইল ছবি

আমার বিরুদ্ধে কোনো ধরনের হত্যাচেষ্টার ঘটনা ঘটলে তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইরানকে তিনি এ হুঁশিয়ারি দেন।

নিউজন্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে চলমান হুমকি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়। কিন্তু আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছি। যদি আমার সঙ্গে কিছু ঘটে, তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের হুমকি প্রথম যখন দেওয়া হয়েছিল, তখন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেওয়া। ট্রাম্পের অভিযোগ, আগের প্রশাসনগুলো প্রয়োজনীয় কঠোরতা দেখাতে ব্যর্থ হয়েছে।

ট্রাম্প বলেন, যদি তারা এমন হুমকি কাউকে দিত, এমনকি কোনো প্রেসিডেন্ট না হলেও, যেমনটা আমার ক্ষেত্রে করেছে, তাহলে আমি তাদের এত কঠোরভাবে আঘাত করতাম যে তারা সামলাতে পারত না। আমার খুবই স্পষ্ট নির্দেশনা রয়েছে যদি কিছু ঘটে, তাহলে তাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।

এদিকে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটির মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি এবং খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে এসব আন্দোলন শুরু হয়। রাজধানী তেহরান ছাড়াও বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্যমতে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯ জন নিহত, ২৬ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার এবং ৫ হাজার ৮০০–এর বেশি ব্যক্তি আহত হয়েছেন।

ইরানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তথাকথিত ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ পৃষ্ঠপোষকতা করছে।

এর আগে, ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ‘কঠোর জবাব’ দেওয়ার হুমকি দিলেও পরে তেহরান সরকার শত শত নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার খবরে তাদের প্রশংসাও করেন।

আরটিভি/এমএইচজে/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাগদান সারলেন এফবিআই প্রধান 
গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে এনগেজমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেল। 
বাগদান সারলেন এফবিআই প্রধান 
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রির ফাঁদে ফেলা হয়েছিল নেপালের একটি গ্রামের অসংখ্য মানুষকে। দালালদের প্রলোভন আর মিথ্যা আশ্বাসে একসময় গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ কিডনি বিক্রি করেন।
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেলের এবারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম। এ বছর যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করা হয়। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নির্বাচিত করেছে সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। নোবেল পুরস্কার ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে, বুধবার রসায়নে এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম। শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। আর অন্যান্য বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে। এদিকে, অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১২ অক্টোবর। আরটিভি/এসকে
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
মাত্র ৩০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকায় কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’।
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
আরও পড়ুন
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান