সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এ শীত মৌসুমের এ পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটে দেশটির সর্বোচ্চ চূড়া জাবেল জাইস এলাকায় তাপমাত্রা নেমে আসে মাত্র ০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র (ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি) এ তথ্য জানিয়েছে।
চলতি মৌসুমে ইউএই তার সবচেয়ে শীতল দিনগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল, জানুয়ারির দ্বিতীয়ার্ধে দেশজুড়ে একটি শৈত্যপ্রবাহ প্রভাব ফেলতে পারে।
আরটিভি/এমএইচজে




