ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতে প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইঞ্জেকশন দিলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
প্রতীকী ছবি

প্রেম ভাঙার পরেই অন্য এক নারীকে বিয়ে করেন প্রেমিক। এ নিয়ে রাগে প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়েছেন বোয়া বসুন্ধরা নামে এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত তরুণী ও তার সহযোগী কোঙ্গে জ্যোতি এবং তার দুই সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৯ জানুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত জ্যোতির সাহায্য নিয়েই এইচআইভি আক্রান্ত এক মহিলার রক্ত জোগাড় করেছিলেন বসুন্ধরা। পরে সেই রক্তই তিনি প্রেমিকের স্ত্রীর শরীরে প্রবেশ করিয়েছেন। শুধু তাই নয়, ইঞ্জেকশন দেওয়ার প্রেক্ষাপটও তৈরি করেছিলেন বসুন্ধরা। পরিকল্পনা করে প্রথমে সড়ক দুর্ঘটনার কবলে ফেলেছিলেন প্রেমিকের স্ত্রীকে। তারপর সুযোগ বুঝে ইঞ্জেকশন দেন।

আরও পড়ুন

পুলিশ জানায়, ৯ জানুয়ারি হাসপাতাল থেকে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন বসুন্ধরার সাবেক প্রেমিকের স্ত্রী। সে সময় দুই ব্যক্তি বাইক নিয়ে তার সামনে এসে পড়েন। এতে চোট পান ওই নারী। তখনই সাহায্য করতে এগিয়ে যান বসুন্ধরা ও তার সহযোগীরা। এ সময় তার শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়ে পালিয়ে যান বসুন্ধরা। বিষয়টি বুঝতে পেরে তিনি তার চিকিৎসক স্বামীকে ফোন করেন। পরে তার স্বামী অভিযোগ করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
আরও পড়ুন
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ