ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
সংগৃহীত ছবি

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করে। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার আশঙ্কা প্রকাশ করে এই নির্দেশিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া এই জরুরি বার্তায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রগুলোকে লক্ষ্য করে উগ্রবাদী গোষ্ঠীগুলো নির্বিচারে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এফসিডিও সতর্ক করে জানিয়েছে, এই সময়ে জনসমাগমস্থলে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। নাগরিকদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা যেকোনো বড় জমায়েত এড়িয়ে চলেন এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করেন।

আরও পড়ুন

ভ্রমণ নির্দেশিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ওপর। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ওই অঞ্চলগুলোতে নিয়মিত সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়ার কথা উল্লেখ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

একই সাথে এফসিডিও সতর্ক করেছে যে, সরকারি এই পরামর্শ উপেক্ষা করে কোনো নাগরিক যদি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করেন, তবে তাদের ভ্রমণ বীমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স বাতিল হয়ে যেতে পারে। যা কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তাদের আইনি ও আর্থিক সুরক্ষাকে হুমকির মুখে ফেলবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি