ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বার্লিনে আলুর বন্যা, বিনা মূল্যে আলু নিতে মানুষের ব্যাপক ভিড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে বিনা মূল্যে আলু সংগ্রহ করতে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ আলু উৎপাদনের ফলে সৃষ্টি হয়েছে এই অস্বাভাবিক পরিস্থিতি। যাকে স্থানীয়ভাবে বলা হচ্ছে ‘কার্টোফেল-ফ্লুট’ বা আলু-বন্যা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত উৎপাদনের কারণে হাজার হাজার টন আলু চিড়িয়াখানা, স্যুপ রান্নাঘর, গৃহহীনদের আশ্রয়কেন্দ্র, স্কুল, কিন্ডারগার্টেন, গির্জা ও বিভিন্ন অলাভজনক সংস্থায় বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এমনকি বার্লিন চিড়িয়াখানায় পশুখাদ্য হিসেবেও কয়েক টন আলু ব্যবহার করা হচ্ছে। এর বাইরে দুই ট্রাক ভর্তি আলু ইউক্রেনেও পাঠানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে একজন মানুষ গড়ে বছরে প্রায় ৬৩ কেজি আলু খেয়ে থাকে। তবে চলতি বছরের ব্যতিক্রমী ফলন এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই পরিমাণও সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

অতিরিক্ত আলু ফেলে না দিয়ে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেন এক কৃষক। বার্লিনের বিভিন্ন স্থানে নির্ধারিত কেন্দ্র থেকে মানুষকে আলু সংগ্রহের আহ্বান জানানো হলে সাধারণ বাসিন্দারা বস্তা, বালতি ও হাতগাড়িতে করে আলু নিতে আসেন। শহরের পূর্ব প্রান্ত কাওলসডর্ফ এলাকায় আলু নিতে আসা শিক্ষক অ্যাস্ট্রিড মার্জ বলেন, ১৫০টির পর আর গোনা চালিয়ে যাইনি। এগুলো দিয়ে বছরের শেষ পর্যন্ত আমার ও প্রতিবেশীদের চলে যাবে।

‘চার হাজার টন’ নামের এই উদ্যোগটি আয়োজন করেছে একটি বার্লিনভিত্তিক সংবাদপত্র ও পরিবেশবান্ধব সার্চ ইঞ্জিন ইকোসিয়া। গত ডিসেম্বরে লাইপজিগের কাছে এক কৃষকের আলু বিক্রির চুক্তি শেষ মুহূর্তে বাতিল হয়ে গেলে এই উদ্যোগের সূচনা হয়।

তীব্র শীত ও তুষারঝড়ের মধ্যেও আলু বিতরণ কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকলেও মানুষ পরস্পরকে ভারী বোঝা তুলতে সহায়তা করেছে এবং আলু রান্নার নানা রেসিপি ভাগাভাগি করেছে।

এদিকে অনলাইনে ছড়িয়ে পড়ছে নানান আলুর রেসিপি। পুষ্টিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, আলুতে ভিটামিন সি ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ রয়েছে। বার্লিনের তারকা শেফ মার্কো মুলার আলুকে নতুনভাবে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

তবে এই উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, বিনা মূল্যে বিতরণের ফলে বাজারে আলুর দাম আরও কমে যাচ্ছে। পরিবেশবাদীদের মতে, এটি নিয়ন্ত্রণহীন খাদ্যব্যবস্থারই প্রতিফলন, যা অতীতের ‘বাটার পাহাড়’ ও ‘দুধের হ্রদ’-এর মতো সংকটের স্মৃতি ফিরিয়ে আনছে।

আয়োজকদের ধারণা, আগামী কয়েক দিনের মধ্যেই এই কর্মসূচি শেষ হবে। তবে এখনো প্রায় ৩ হাজার ২০০ টন আলু বিতরণের অপেক্ষায় রয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত