ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের আলাগোয়াস রাজ্যে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত বহু যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গ্রামীণ এলাকা সাও জোসে দা তাপেরা শহরের কাছে রাজ্য মহাসড়ক এএল-২২০তে দুর্ঘটনাটি ঘটে।

আলাগোয়াস রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। অনেক যাত্রী বাসের নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ব্যতিক্রমধর্মী দুর্ঘটনা।

আরও পড়ুন

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি সিয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ নামে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ছিল। উৎসবটিতে প্রতিবছর ২ ফেব্রুয়ারি হাজারো ভক্ত অংশ নেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে এক শিশু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বাসের পাশে আহত যাত্রীরা সাহায্যের অপেক্ষায় বসে আছেন।

রাজ্যে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়ে আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস বলেন, এই গভীর বেদনার সময়ে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। গত ডিসেম্বরে মিনাস জেরাইস রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩২ জন নিহত হন। এছাড়া গত অক্টোবরে পার্নামবুকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। সূত্র: আল-জাজিরা

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও