ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

জাপানের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
। নান্দনিক মাউন্ট ফুজিকে পটভূমিতে রেখে চেরি ব্লসম বা সাকুরা উৎসব পালন করা হতো। ছবি সংগৃহীত

জাপানের বিশ্ববিখ্যাত চেরি ব্লসম বা সাকুরা উৎসবের মনোমুগ্ধকর দৃশ্য এবার আর উপভোগ করতে পারবেন না পর্যটকরা। নান্দনিক মাউন্ট ফুজিকে পটভূমিতে রেখে যে উৎসব বিশ্বের ভ্রমণপিপাসুদের প্রধান আকর্ষণ ছিল, তা অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।

মূলত অতিরিক্ত পর্যটকের ভিড়ে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠায় এবং সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় ইয়ামানাশি অঞ্চলের ফুজিইয়োশিদা শহর কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর প্রায় ২ লাখ মানুষের সমাগম ঘটানো এই উৎসবটি স্থানীয়দের জন্য এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণের ফলে নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাত্রা পুরোপুরি হুমকির মুখে পড়েছে। জাপানি মুদ্রা ইয়েনের মান কমে যাওয়ায় দেশটিতে বিদেশি পর্যটকদের ঢল নেমেছে, যার প্রভাব পড়ছে স্থানীয় অবকাঠামো ও পরিবেশের ওপর।

আরও পড়ুন

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ৩ কোটি ৭০ লাখ এবং ২০২৫ সালে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ পর্যটক জাপান ভ্রমণ করেছেন। এই বিশাল জনস্রোত সামলাতে হিমশিম খাচ্ছে কিয়োটো ও ফুজিইয়োশিদার মতো শহরগুলো।

অভিযোগ উঠেছে, পর্যটকরা যত্রতত্র সিগারেটের অবশিষ্টাংশ ফেলছেন, যান্ত্রিক যানজট সৃষ্টি করছেন। এমনকি স্থানীয়দের ব্যক্তিগত বাগানে ঢুকে পড়ছেন। অনেক ক্ষেত্রে পর্যটকদের দ্বারা ঐতিহ্যবাহী কিমোনো পরিহিত গেইশাদের বিরক্ত করার মতো ঘটনাও সামনে এসেছে।

ফুজিইয়োশিদার মেয়র শিগেরু হোরিউচি এক বিবৃতিতে বলেন, মাউন্ট ফুজির সৌন্দর্যের আড়ালে স্থানীয়দের বিপন্ন জীবনের এক রূঢ় বাস্তবতা লুকিয়ে আছে। নাগরিকদের মর্যাদা এবং বসবাসের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতেই ১০ বছরের পুরোনো এই উৎসবটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ সমস্যা নয়, বরং একটি গভীর মানবিক সংকট বলে তিনি মন্তব্য করেন।

শহর কর্তৃপক্ষ আরও জানায়, উৎসব বাতিল করা হলেও বসন্তের শুরুতে পর্যটকদের আনাগোনা পুরোপুরি থামানো অসম্ভব। কারণ পাঁচতলা প্যাগোডা ও চেরি গাছের নিচ থেকে মাউন্ট ফুজি দেখার যে প্রাকৃতিক সৌন্দর্য, তা পর্যটকদের টানেই। ইতিপূর্বে ভিড় নিয়ন্ত্রণ করতে ছবি তোলার জায়গায় কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি এবং পাহাড়ে ওঠার জন্য ফি নির্ধারণ করা হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধুর দাফনে অংশ নিতে কবরস্থানে যান চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি। সেখানে বাবার কবর জিয়ারত শেষে সেটির ওপর বসতেই ভেঙে পড়ে কবরের পাথরের কাঠামো। এতে ভেতরের সমাধিকক্ষে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলার মধ্যেই মানবিক সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
মহাবিপর্যয়ে ইউরোপ, ৫০ হাজার প্রাণহানি
চলতি বছরের গ্রীষ্মে তীব্র গরমে সমগ্র ইউরোপজুড়ে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, এসব মৃত্যুর প্রতি তিনজনের মধ্যে দুজনের মৃত্যুর জন্যই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন দায়ী।
মহাবিপর্যয়ে ইউরোপ, ৫০ হাজার প্রাণহানি
টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা 
যাত্রীদের ভিড়ে সরগরম কলকাতার দমদম বিমানবন্দর। এর মধ্যেই নারীদের টয়লেটে মিলল একটি চিরকুট।
টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা 
রাশিয়া থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল কিনল যুক্তরাষ্ট্র
নতুন চুক্তির পর রাশিয়া থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল কিনল যুক্তরাষ্ট্র। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের ঊর্ধ্বমুখী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া থেকে জ্বালানি তেলের আমদানির এই চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। 
রাশিয়া থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল কিনল যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
পিএইচপির ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, এআইয়ের সাহায্যে হামলা ঠেকাবে জাপান
জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...
বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
জাপানে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ, আবেদন শেষ ১ নভেম্বর