ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৭৩ বছর পর ধনী বিদেশিদের জন্য মদের নিষেধাজ্ঞা শিথিল করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
ফাইল ছবি (প্রতীকী)

৭৩ বছর পর সৌদি আরব মদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে। নতুন এই ব্যবস্থায় রাজধানী রিয়াদে ধনী অমুসলিম বিদেশি বাসিন্দারা সীমিত পরিসরে বৈধভাবে মদ কিনতে পারছেন। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে পর্যটকদের ক্ষেত্রেও এ সুযোগ বাড়ানো হতে পারে।

১৯৫২ সালে সৌদি আরবে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়। ইসলাম ধর্মের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনার অধিকারী এই দেশটি এতদিন কঠোরভাবে সেই নিষেধাজ্ঞা বজায় রেখেছিল। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটছে।

রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের একটি নির্দিষ্ট এলাকায় চালু করা হয়েছে বিশেষ একটি দোকান। শুরুতে সেখানে শুধু অমুসলিম কূটনীতিকদের মদ কেনার অনুমতি ছিল। তবে ২০২৫ সালের শেষ দিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নিয়ম পরিবর্তন করা হয়। এখন ধনী অমুসলিম বিদেশি বাসিন্দারাও সেখানে মদ কিনতে পারছেন।

এই সুবিধা পেতে হলে বিদেশিদের হয় প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকতে হবে- যার বার্ষিক ফি প্রায় এক লাখ সৌদি রিয়াল অথবা মাসিক আয় অন্তত ৫০ হাজার রিয়াল প্রমাণ করতে হবে। দোকানে প্রবেশের সময় পরিচয়পত্র, ধর্মীয় পরিচয় ও আয় সংক্রান্ত কাগজপত্র দেখাতে হয়। তবে পর্যটকদের জন্য এখনও এই সুযোগ প্রযোজ্য নয়।

এ ছাড়া দোকানে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ এবং প্রবেশের আগে সেগুলো বিশেষ ব্যাগে সিল করে রাখা হয়। ক্রেতাদের অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। মদের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি হলেও কালোবাজারের তুলনায় কম বলে জানিয়েছেন ক্রেতারা। এক ব্রিটিশ নির্বাহী জানান, একটি হুইস্কির দাম পড়েছে প্রায় ১২৪ ডলার।

তবে সরকারিভাবে এই পরিবর্তন নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার কারণে সৌদি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই বিষয়টি নিচু স্বরে বাস্তবায়ন করছে।

বাস্তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই সৌদি আরবে গোপনে মদের ব্যবহার চলেছে। কখনও ব্যক্তিগত বাসভবনে, কখনো আবাসিক কম্পাউন্ডে কিংবা কালোবাজারের মাধ্যমে।

এই নীতিগত পরিবর্তনের পেছনে অর্থনৈতিক চাপ বড় ভূমিকা রাখছে। তেলের দাম কম থাকায় সৌদি আরব বিদেশি বিনিয়োগ ও পর্যটন বাড়ানোর দিকে জোর দিচ্ছে। ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় দেশটি পর্যটন, বিনোদন ও অ-তেল খাতে বৈচিত্র্য আনতে চায়।

আরও পড়ুন

পর্যটন খাতের সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে রেড সি উপকূল বা আল-উলার মতো পর্যটন এলাকায় সীমিত পরিসরে পর্যটকদের জন্যও মদের অনুমতি দেওয়া হতে পারে। ইতোমধ্যে বেশ কিছু হোটেল সম্ভাব্য পরিবর্তনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব দুবাইয়ের মতো পুরোপুরি উদার পথে না গিয়ে কাতারের মতো নিয়ন্ত্রিত পদ্ধতিতে ধীরে ধীরে এগোবে। সমাজকে প্রস্তুত করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। সূত্র: বিবিসি

আরিটভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
আরও পড়ুন
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা