ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মায়ের মরদেহ বাসায় লুকিয়ে রেখে বছরের পর বছর পেনশন তুলেছেন নারী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
ছবি: সংগৃহীত

জার্মানিতে এক নারী তার মায়ের মরদেহ বছরের পর বছর বাসায় লুকিয়ে রেখে পেনশন তোলার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন। দেশটির জনপ্রিয় জাতীয় দৈনিক বিল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বাভারিয়ার ছোট শহর রাহমানসফেলডেনের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ বছরের বেশি বয়সী এক নারীর মমি করা মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারী ১৯২২ সালে জন্মগ্রহণ করেন এবং তার ৮২ বছর বয়সী কন্যার সঙ্গে একই বাসায় বসবাস করতেন।

তদন্তকারীদের সন্দেহ, মাসে প্রায় ১ হাজার ৫০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৭ হাজার ৬২০ টাকা) পেনশন তুলতেই দীর্ঘদিন ধরে মায়ের মৃত্যুর তথ্য গোপন করে আসছিলেন ওই কন্যা।

স্থানীয় মেয়র ভার্নার ট্রয়িবার জানান, প্রতি বছর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গত আট বছর ধরে তিনি ওই বাসায় যাওয়ার চেষ্টা করলেও প্রতিবারই দরজা বন্ধ পাওয়া যেত বা মেয়ের পক্ষ থেকে নানা অজুহাত দেওয়া হতো।

অবশেষে ২০২৫ সালের শেষ দিকে ওই নারী দাবি করেন, তার মা দুই বছর আগে চেক প্রজাতন্ত্রে মারা গেছেন। বিষয়টি পরে পাবলিক প্রসিকিউটরের দপ্তরে জানানো হলে তদন্ত শুরু হয়।

আরও পড়ুন

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে মমি করা মরদেহ উদ্ধার করে। গত সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর সঠিক সময় বা কারণ নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েক বছর আগেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ হত্যাকাণ্ডের সম্ভাবনা নাকচ করলেও পেনশন জালিয়াতির অভিযোগে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর।
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
আরও পড়ুন
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ