ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানের ২ বোমারু বিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলার ঠিক আগমুহূর্তে ইরানের দুটি বোমারু বিমান ভূপাতিত করেছে কাতারের বিমানবাহিনী। অভিযানের বিষয়ে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (২ মার্চ) সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোভিয়েত আমলের দুটি সু-২৪ কৌশলগত বোমারু বিমান পাঠায় কাতারের কাতারের আল-উদেইদ বিমানঘাঁটির দিকে। এই ঘাঁটিতে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকেন। একই সঙ্গে কাতারের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি রাস লাফান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রও লক্ষ্যবস্তু ছিল।

একটি সূত্রের দাবি, ইরানি জেট দুটি লক্ষ্যবস্তু থেকে ‘মাত্র দুই মিনিট’ দূরে ছিল। অন্য একটি সূত্র জানায়, বিমানগুলোকে শনাক্ত করার পর তাতে ‘বোমা ও নির্দেশিত অস্ত্র’ বহনের প্রমাণ পাওয়া যায়।

কাতার প্রথমে রেডিও বার্তার মাধ্যমে সতর্কবার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, রাডার এড়াতে ইরানি বিমান দুটি প্রায় ৮০ ফুট নিচু উচ্চতায় উড়ছিল। ‘সময় সংকট’ ও ‘উপলব্ধ প্রমাণের ভিত্তিতে’ সেগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়।

এরপর কাতার তাদের এফ-১৫ যুদ্ধবিমান আকাশে পাঠায়। এক পর্যায়ে আকাশযুদ্ধে জড়িয়ে কাতারি এফ-১৫ ইরানি জেট দুটি ভূপাতিত করে। বিমান দুটি কাতারের আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুদের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশগুলোর দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে।

বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর প্রতিবেশী দেশের বিরুদ্ধে ইরানের মানবচালিত যুদ্ধবিমান ব্যবহারের এটিই প্রথম ঘটনা। একই সঙ্গে কাতারের বিমানবাহিনীর ইতিহাসেও এটি প্রথম সরাসরি আকাশ-থেকে-আকাশ সংঘর্ষের অভিজ্ঞতা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতাভুক্ত এসব দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী এই নগর পরিকল্পনামন্ত্রী ও আইনজীবীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যা মরক্কোর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
আরও পড়ুন
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
সত্য ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব: ইরানের রাষ্ট্রদূত
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত