সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০২:১২ পিএম


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এ ঘটনার পর মেয়ের মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা করেছেন তার বাবা।

বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কোরিও ব্রাজিলিয়েন্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মার্চ) সকালে ব্রাজিলের একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে কার্লা থাইনারার মোটরসাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই সময় পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কার্লার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা। মেয়ের নিথর দেহ দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে ঘটনাস্থলেই আত্মহত্যা করেন তিনি। জোসে কার্লোস পেশায় ব্রাজিলের একজন রিজার্ভ সামরিক পুলিশ কর্মকর্তা ছিলেন।

নিহত কার্লা থাইনারা সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার ৬০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। তিনি মোটরসাইকেল চালানো, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়ে নিয়মিত ভিডিও ও ছবি শেয়ার করতেন। ব্যক্তি জীবনে তার একটি কন্যাসন্তান রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission