ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

‘ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম
প্রতীকী ছবি

জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা প্রায় ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ্য পদত্যাগ নোটিশে তিনি দাবি করেছেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

Web-Image---Copy

সাফা লিখেছেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

তেহরান প্রায় এক কোটি মানুষের শহর স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লিখেন, আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতাবিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি ‘শক্তিশালী লবির’ স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন। শীর্ষ কর্মকর্তারা ‘গাজায় যা ঘটছে তাকে গণহত্যা, লেবাননে যা ঘটছে তাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলতে অস্বীকার করছেন।

সাফা আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর ভিন্নমত প্রকাশের চেষ্টায় তিনি ‘নিজের ও পরিবারের জন্য মৃত্যুর হুমকি’ পেয়েছেন। ইরানের পারমাণবিক হুমকির ‘ভুয়া প্রচারণা’ চালিয়ে সামাজিক মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

জনগণকে ‘রাস্তায় নামার’ আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একমাত্র জনগণই এটা ঠেকাতে পারবে।

উল্লেখ্য, সাফা ২০১৩ সাল থেকে পিভিএর নির্বাহী পরিচালক এবং ২০১৬ সাল থেকে জাতিসংঘের ইকোসকে বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

সাফার এই বক্তব্যের আগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ডব্লিউএইচও আঞ্চলিক পরিচালক হানান বালখিও একটি সাক্ষাৎকারে একই কথা জানান। তিনি জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছিলেন,‘সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা, এটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে। আমরা যতটা প্রস্তুতি নিই না কেন, ক্ষতি ঠেকানোর কিছু নেই। এই অঞ্চলের জন্য এবং এটা ঘটলে বিশ্বের জন্য পরিণতি দশকের পর দশক ধরে থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্নেল বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ তদন্তে লেতিতিয়া জেমসকে সরানোর দাবি
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগের তদন্ত থেকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসকে সরানোর আবেদনের বিরোধিতা করেছেন তিনি।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ তদন্তে লেতিতিয়া জেমসকে সরানোর দাবি
এক বছরের শিশুকে গুলি করে হত্যা, পদত্যাগ করলেন পুলিশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক বছরের শিশু কোহেন উইলিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হান্টার ফস্টার পদত্যাগ করেছেন।
এক বছরের শিশুকে গুলি করে হত্যা, পদত্যাগ করলেন পুলিশ কর্মকর্তা
শপিং মলে ঢুকে ফল খেল ভালুক, যাওয়ার আগে করে গেল মলত্যাগ
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি শপিং মলে ঢুকে পিচ ফল খেয়েছে এক কালো ভালুক। শুধু তা-ই নয়, বেরিয়ে যাওয়ার আগে মলের করিডোরের মেঝেতে মলত্যাগও করে যায় প্রাণীটি।
শপিং মলে ঢুকে ফল খেল ভালুক, যাওয়ার আগে করে গেল মলত্যাগ
বন্যার পানিতে বিপর্যস্ত চার রাজ্য, ছাদ থেকে উদ্ধার মানুষ
যুক্তরাষ্ট্রের চার রাজ্যের সংযোগস্থল ‘ফোর কর্নার্স’ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
বন্যার পানিতে বিপর্যস্ত চার রাজ্য, ছাদ থেকে উদ্ধার মানুষ
শামোন্ডা ভাইরাস মানুষের জন্য কতটা ভয়ংকর
করোনাভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন এক ভাইরাসকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস এবার মানুষের শরীরেও শনাক্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে।
শামোন্ডা ভাইরাস মানুষের জন্য কতটা ভয়ংকর
আরও পড়ুন
হঠাৎ কড়া হুঁশিয়ারি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত
ইরানে পারমাণবিক বোমার ব্যবহার করবেন কিনা জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে এবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন ইরানি ধর্মীয় নেতা!
পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া, সতর্ক করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী