ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ১ লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। এই পবিত্র স্থানটি পরিচালনার দায়িত্বে থাকা ইসলামিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) জেরুজালেম থেকে এএফপি জুমার নামাজের এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর বৃহস্পতিবার মসজিদটি পুনরায় খুলে দেওয়া হয়।

জেরুজালেমের ওল্ড সিটিতে ইসলামসহ তিন ধর্মের গুরুত্বপূর্ণ পবিত্র স্থানগুলো অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এগুলো বন্ধ ছিল। মুসলমানদের আল-আকসা মসজিদ, ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার; সবকটিই পূর্ব জেরুজালেমে অবস্থিত। সবকটি স্থানই দখল করে নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করেছে ইসরাইল।

ওয়াশিংটন ও তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর, বৃহস্পতিবার ধর্মীয় পবিত্র স্থানগুলো ফের অনুসারীদের জন্য খুলে দেওয়া হয়।

এ বছর পবিত্র রমজান মাসেও মুসলিম মুসল্লিরা আল-আকসায় প্রবেশ করতে পারেননি। শুক্রবার (১০ এপ্রিল) আল-আকসায় জুমার নামাজ আদায় করেন ১ লাখেরও বেশি মুসলিম। স্থানটি পরিচালনাকারী জর্দানীয় সংস্থা ইসলামিক ওয়াক্ফ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপিটিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, মসজিদ চত্বর মুসল্লিদের আগমনে পরিপূর্ণ।

৩০ বছর বয়সী মোহাম্মদ সাইদেহ বলেন, ‘আশা করি আল-আকসা আর বন্ধ হবে না। জেরুজালেমের বা পশ্চিম তীরের বাসিন্দা, যেই হোক; সবাই এই পবিত্র স্থানে আসতে পারবেন।’

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখনও বয়স ও অনুমতির কোটার ভিত্তিতে তেল আবিবের কঠোর বিধিনিষেধের আওতায় রয়েছেন।

৩৯ বছর বয়সী শরিফ মোহাম্মদ, ‘জুমার নামাজ আমাদের জন্য ফরজ, কিন্তু আল-আকসায় আদায় করা সম্পূর্ণ আলাদা অনুভূতি’। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে আল-আকসার মর্যাদার কথাও উল্লেখ করেন তিনি।

দীর্ঘদির পর আল আকসা মসাজিদে নামাজ পড়তে পেরে ৫৫ বছর বয়সী আহমাদ আম্মার জানান, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না’ ।

জেরুজালেমের পবিত্র স্থানগুলো পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি ইসরাইলি কর্তৃপক্ষ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ বিধিনিষেধও তুলে নিয়েছে। তবে লেবানন সীমান্তবর্তী দেশটির উত্তরাঞ্চল এর আওতায় নেই। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল
আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা, ১৩ ইহুদি আটক
আল-আকসায় ঈদের নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর হামলা
আল-আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলি বাধা, গাজায় ধ্বংসস্তূপে ঈদ পালন