ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা, ১৩ ইহুদি আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৮:১৮ এএম
আল-আকসা মসজিদ। ছবি: সংগৃহীত

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি রীতি অনুযায়ী পশু জবাইয়ের চেষ্টা করেছে একদল ইহুদি উগ্রপন্থি। তবে ঘটনার আগেই তাদের আটকে দেয় ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে) ইহুদিদের ধর্মীয় উৎসব ‘শাভুত’ উপলক্ষে তারা এ কাজের চেষ্টা চালায়। ইহুদিরা আল-আকসা প্রাঙ্গণকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে থাকে। তাদের বিশ্বাস, প্রায় দুই হাজার বছর আগে সেখানে ইহুদিদের পবিত্র মন্দির ছিল, যা রোমানরা ধ্বংস করে দেয়।

এরপর থেকে বর্তমান আল-আকসা এলাকায় কোনো পশু জবাই হয়নি। তবে বিভিন্ন সময় ইসরায়েলি উগ্রবাদী গোষ্ঠী সেখানে ধর্মীয় আচার পালনের চেষ্টা চালিয়ে আসছে। যদিও অতীতের মতো এবারও তারা সফল হয়নি।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে ইতামার বেন-গভির এই নিয়ম ভাঙার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি প্রায়ই কড়া নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করেন।

আরও পড়ুন

বেন-গভিরের এমন কর্মকাণ্ডে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে চাপের মুখে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা দেন, আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা এখনো নিষিদ্ধ রয়েছে। যদিও বাস্তবে সেখানে প্রায়ই ইহুদিদের প্রবেশ ও প্রার্থনার চেষ্টা দেখা যায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল
পশু জবাই করার নিয়ম ও দোয়া
আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়
আল-আকসায় ঈদের নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর হামলা