ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মাথায় আটকে গেল ১০ কেজি ওজনের দুধের পাত্র, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরম থেকে বাঁচতে গিয়ে অদ্ভুত বিপত্তিতে পড়লেন এক তরুণ। মাথায় দুধের ক্যান চাপিয়ে রোদ এড়ানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সেই ক্যানই হয়ে দাঁড়ায় বিপদের কারণ।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের মাধোগঢ় গ্রামে। জানা গেছে, কালুরাম রেবাড়ি নামের ওই তরুণ সকালে গম সরবরাহ করতে বেরিয়েছিলেন। বাইরে তীব্র রোদ থাকায় তিনি হাতের কাছে থাকা প্রায় ১০ কেজি ওজনের একটি দুধের পাত্র টুপির মতো মাথায় পরে নেন। এরপর বাইকের পিছনে বসে যাত্রা শুরু করেন।

কিন্তু কিছুক্ষণ পরেই দেখা দেয় সমস্যা। দীর্ঘ সময় মাথা পাত্রের ভিতরে থাকার ফলে সেটি শক্তভাবে আটকে যায়। অনেক চেষ্টা করেও আর পাত্রটি খুলতে পারছিলেন না কালুরাম।

পরিস্থিতি দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। বিভিন্ন যন্ত্র ব্যবহার করে পাত্রটি কাটার চেষ্টা শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে মাটিতে শুয়ে থেকে উদ্ধার অভিযানে সহযোগিতা করেন কালুরাম। অবশেষে পাত্রটি কেটে তাকে মুক্ত করা সম্ভব হয়।

যদিও দুধের পাত্রটি নষ্ট হয়ে যায়, তবে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যেই তা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

প্রচণ্ড গরমে তাৎক্ষণিক সমাধান খুঁজতে গিয়ে কখনও কখনও এমন অপ্রত্যাশিত ঝুঁকি তৈরি হতে পারে এই ঘটনাই তার উদাহরণ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের কতটা ঝুঁকিতে আপনি?
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব সবজি!  
প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে যা করবেন
গরমে ফ্রেশ ও সুস্থ থাকতে কাঁচা আমের বিকল্প নেই!