ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা হামলা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। দেশটির সরকার সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কোকেন পাচারকারী বিদ্রোহী গোষ্ঠীর চালানো এই হামলাটি গত কয়েক দশকের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর অন্যতম ভয়াবহ আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি ঘটে কালি ও পোপায়ান শহরের সংযোগকারী প্রধান সড়কে। বিস্ফোরণের তীব্রতায় সড়কে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত ২১ জন নিহত এবং অন্তত ৫৬ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী রয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ জানিয়েছেন, শনিবার সংঘটিত এ হামলা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গেরিলা আক্রমণগুলোর একটি।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার জন্য ‘ইভান মরডিস্কো’র নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। মরডিস্কো মূল বিদ্রোহী সংগঠন ফার্কের একটি বিচ্ছিন্ন অংশের নেতা হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ২০১৬ সালে ফার্ক শান্তিচুক্তির মাধ্যমে অস্ত্র সমর্পণ করলেও এর কিছু অংশ সেই চুক্তির বাইরে থেকে যায় এবং সহিংসতা অব্যাহত রাখে।

আগামী ৩১ মে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে সাম্প্রতিক সময়ে গেরিলা হামলা ও নাশকতা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শুধু গত সপ্তাহান্তেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ৩১টি গেরিলা হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, ২০০৩ সালে রাজধানী বোগোতায় নাইটক্লাবে সংঘটিত বোমা হামলার পর এটিই বেসামরিকদের ওপর সবচেয়ে বড় হামলা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই হামলা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
গরু কেনার সময় দাবি করা হয়েছিল, দিনে ৮ থেকে ১০ লিটার দুধ দেবে। কিন্তু বাছুর প্রসবের পর দুধ মিলছে মাত্র ৩ লিটার। এমন অভিযোগ নিয়ে সটান থানায় হাজির হলেন গো-পালক লক্ষ্মণ যাদব।
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে যৌন পাচার, ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে একই বাড়িতে বসবাসকারী আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সাত শিশুর বয়স ১ থেকে ১৭ বছরের মধ্যে।
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
আরও পড়ুন
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০
কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে নারীকে উদ্ধার