ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর সামনে অপমান, মা-বাবাকে হত্যা করল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে স্ত্রীর সামনে বাবা-মা বকাঝকা ও অপমান করায় ক্ষোভের বশে তাদের নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ মে) মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুরের মহাবীর সোসাইটিতে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে চন্দনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিহত দম্পতি হলেন, ইন্দরম মাহাতো ও রঞ্জুদেবী মাহাতো।

প্রতিবেদনে বলা হয়, নিহত দম্পতি সম্প্রতি তাদের মেয়ের বিয়েতে অংশ নেওয়ার পর বাড়িতে ফিরেছিলেন। বাড়িতে পৌঁছানোর পর কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে তারা ছেলে চন্দনকে চরম বকাঝকা করেন। অভিযোগ রয়েছে, চন্দনের স্ত্রীর সামনেই তার সম্পর্কে বেশ কিছু অপমানজনক ও কটু মন্তব্য করেন বাবা-মা। নিজের স্ত্রীর সামনে এমন অপমান সহ্য করতে না পেরে চন্দন ক্ষোভে ও রাগে অন্ধ হয়ে যান।

আরও পড়ুন

একপর্যায়ে তিনি ঘর থেকে মশলা পেষার ভারী শিল নিয়ে এসে বাবা ও মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন। শিলের উপর্যুপরি আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় প্রাণ হারান ওই প্রবীণ দম্পতি।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত চন্দন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ঘরে চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসা প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে চন্দনকে আটকে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা মরদেহের পাশ থেকে অভিযুক্ত চন্দনকে গ্রেপ্তার করে।

ধুলে জেলা পুলিশ জানিয়েছে, এই জোড়া খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পারিবারিক এই নৃশংসতার পেছনে অন্য কোনো গোপন কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
মাত্র ৩০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকায় কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’।
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে কর্মরত ছিলেন।
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
যুদ্ধ-জলবায়ু-অভিবাসনে জটিল বিশ্ব, জাতিসংঘের নতুন প্রধানের সামনে বড় চ্যালেঞ্জ
জাতিসংঘের পরবর্তী মহাসচিব আগামী ১ জানুয়ারি দায়িত্ব নেবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে শক্তিগুলোর নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থাটি গড়ে উঠেছিল, ৮১ বছর বয়সী সেই প্রতিষ্ঠান এখন ক্রমেই জটিল হয়ে ওঠা বিশ্বের নানা সংকট মোকাবিলায় নতুন চ্যালেঞ্জের মুখে।
যুদ্ধ-জলবায়ু-অভিবাসনে জটিল বিশ্ব, জাতিসংঘের নতুন প্রধানের সামনে বড় চ্যালেঞ্জ
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অস্ত্রের অধিকার ও ধর্মীয় স্বাধীনতাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা নিয়ে নতুন অধিবেশন শুরু করছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
আরও পড়ুন
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
‘হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন’
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক