ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গাজায় হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রধান নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:১৩ পিএম
হামাসের সামরিক শাখার প্রধান এজেদ্দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বিমান হামলায় গাজায় হামাসের সামরিক শাখার প্রধান এজেদ্দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন বলে শনিবার (১৬ মে) জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এদিকে শনিবার মধ্য গাজার আল আকসা শহীদ মসজিদে হাদ্দাদ, তার স্ত্রী এবং ১৯ বছর বয়সী মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। তবে আল-হাদ্দাদের স্ত্রী ও সন্তান কীভাবে মারা গেছেন, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।

আরও পড়ুন

স্থানীয় চিকিৎসকদের মতে, ইসরায়েল শুক্রবার ১৫ মে গাজায় অন্তত দুটি হামলা চালিয়েছে, এতে তিন নারী ও এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, আল-হাদ্দাদ হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের হত্যা, অপহরণ এবং তাদের ক্ষতির জন্য দায়ী।

হামাসের কর্মকর্তারাও আল-হাদ্দাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ১৯৭০ সালে জন্মগ্রহণকারী আল-হাদ্দাদ নিহত হয়েছেন।

১৫ মে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের সামরিক বাহিনী হামাস নেতাকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে আল-হাদ্দাদের নিহতের বিষয়ে কিছু বলা হয়নি। সূত্র: রয়টার্স

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের