ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে গাছে উঠে গেল বানর, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটেছে এক অভিনব ঘটনা। আদালত চত্বরে নগদ ২ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে উঠে বসে একটি বানর। এরপর ব্যাগের ভেতর থেকে একের পর এক নোট ছুড়ে নিচে ফেলতে শুরু করে সে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিবন্ধনের কাজে আদালতে এসেছিলেন এক ব্যক্তি। তার সঙ্গে থাকা নগদ অর্থভর্তি ব্যাগ বহন করছিলেন রবীন্দ্র লোধি ওরফে রাজু। তিনি আদালত চত্বরে এক ডাকটিকিট বিক্রেতার দিকে যাওয়ার সময় হঠাৎ একটি বানর ব্যাগটি ছিনিয়ে নিয়ে পাশের একটি নিমগাছে উঠে পড়ে।

গাছের উঁচু ডালে বসে বানরটি ব্যাগ খুলে নোটগুলো ছুড়ে ফেলতে শুরু করলে মুহূর্তেই সেখানে ভিড় জমে যায়। অনেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা টাকা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পরে গণনা করে দেখা যায়, প্রায় পুরো টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানায়, ২ লাখ টাকার মধ্যে ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি সামান্য অংশ হারিয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে মজার বলে মন্তব্য করলেও, অধিকাংশ নেটিজেন নগদ অর্থ বহনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, গাছের ডালে বসে থাকা বানরটির হাত থেকে যেন টাকার বৃষ্টি ঝরছে, আর নিচে উপস্থিত মানুষজন সেই টাকা সংগ্রহে ব্যস্ত। এমন অদ্ভুত কাণ্ডের কারণে ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে যৌন পাচার, ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে একই বাড়িতে বসবাসকারী আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সাত শিশুর বয়স ১ থেকে ১৭ বছরের মধ্যে।
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে গাড়িতে থাকা এক ব্যক্তিকে পরিচয় না দিয়েই গুলি করার অভিযোগ উঠেছে দেশটির অভিবাসন কর্মকর্তার (আইসিই) বিরুদ্ধে।
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে এল নিনো। এর মধ্যেই অঙ্গরাজ্যটির ৫৭টি বাঁধের অবস্থা নাজুক বলে উঠে এসেছে এক নিরীক্ষায়।
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করলেই পাওয়া যায় না দেশটির নাগরিকত্ব। এ পথে নাগরিকত্বের আবেদন করতে হলে বয়স, গ্রিন কার্ড, দাম্পত্য সম্পর্ক ও যুক্তরাষ্ট্রে বসবাসসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
আরও পড়ুন
মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ্যপান করল বানর, অতঃপর...
বনে ছাড়ার পর ৯ লজ্জাবতী বানরের ৭টিই মারা গেল, কারণ কী
মৌলভীবাজারে বিদুৎস্পৃষ্ট সিংহ বানর উদ্ধার
বানরের দাপটে দিশেহারা নেপালের কৃষকরা, ঘটনা কী