ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ডায়াপার পরা বানর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রাস্তায় ডায়াপার পরা একটি বানরের ঘোরাফেরা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে বানরটিকে উদ্ধার করে নিরাপদে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

গত ১৪ নভেম্বর শনিবার সকালে অ্যালবার্ট লিয়া শহরে একটি সন্দেহজনক প্রাণীর ঘোরাফেরার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। সেখানে গিয়ে কর্মকর্তারা দেখতে পান, ডায়াপার পরা একটি স্পাইডার বানর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

বানরটির নাম ম্যাকনাগেট। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মজার ছলে পুলিশ জানায়, বানরটি প্রথমেই একজন আইনজীবী ও একটি কলা চেয়েছিল।

পরে খোঁজ নিয়ে জানা যায়, বানরটির মালিক একজন ট্রাকচালক। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কোনোভাবে বানরটি তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে পুলিশ বানরটিকে নিরাপদে উদ্ধার করে তার মালিকের কাছে ফিরিয়ে দেয়।

সূত্র: ইউপিআই

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
এক বছরে প্রেক্ষাগৃহে বসে ১ হাজার ২০৭টি সিনেমা দেখে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি।
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন দ্বৈত নাগরিকত্বধারী এক যাজক।
হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ড্যান সুলিভানকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। এর মধ্য দিয়ে সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়িয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। একই সঙ্গে ইতিহাস গড়েছেন পেলটোলা। তিনি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম আলাস্কা নেটিভ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নির্বাচনের ফল ঘোষণা করে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। প্রায় দুই সপ্তাহ ধরে ভোট গণনার পর এ ফলাফল আসে। এবারের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনটির ফলাফলই সর্বশেষ ঘোষণা করা হয়। নির্বাচনি প্রচারণায় নানা নাটকীয়তা ও জালিয়াতির অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত জয়ে সন্তুষ্ট পেলটোলা শিবির। পেলটোলার এই বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা এবারের মধ্যবর্তী নির্বাচনে মোট ৮টি সিনেট আসন নিজেদের দখলে নিল, যা ১৯৫৮ সালের পর সর্বোচ্চ। বর্তমানে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়াল ৫৬টি এবং রিপাবলিকানদের আসনসংখ্যা ৪৪টি। নির্বাচনে জয়লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেরি পেলটোলা বলেন, “করপোরেটের লোভের বিরুদ্ধে লড়াই, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কাকে সবার আগে প্রাধান্য দেওয়ার লড়াইয়ে আলাস্কাবাসীর সমর্থন পাওয়ার চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। ধন্যবাদ, আলাস্কা। চলুন, এবার কাজে নেমে পড়া যাক।” বিশ্লেষকদের মতে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য নিয়ে জমে থাকা ক্ষোভকে নিজের পক্ষে দারুণভাবে কাজে লাগিয়েছেন পেলটোলা। এ ছাড়া জাতীয় রাজনীতির বিভাজন থেকে দূরে থেকে পুরোপুরি ‘আলাস্কাকেন্দ্রিক’ এজেন্ডা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছিলেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন পেলটোলা। তিনি হতে চলেছেন মার্কিন সিনেটে প্রতিনিধিত্বকারী প্রথম আলাস্কান আদিবাসী নারী। এদিকে, ১৯৯৮ সালের পর এই প্রথম আলাস্কায় কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হলেন। সাবেক রাজ্য আইনপ্রণেতা জোনাথন ক্রেইস-টম্পকিন্স তিনজন রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেছেন, যাঁদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থীও ছিলেন। তবে প্রতিনিধি পরিষদের (হাউস) আসনে স্বতন্ত্র প্রার্থী বিল হিল এবং রিপাবলিকান প্রতিনিধি নিক বেগিচের মধ্যকার লড়াইয়ের ফল এখনো ঘোষণা করেনি এপি। সূত্র: আল-জাজিরা। আরটিভি/টিআর
আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
নিউইয়র্কে সরকারি বাসা ভাড়া ভাতা হারানোর ঝুঁকিতে যেসব পরিবার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সদস্যদের অভিবাসন জটিলতার কারণে সরকারি বাসা ভাড়া ভাতা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন কিছু পরিবার।  জানা গেছে, দেশটির আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি) নতুন নিয়ম চূড়ান্ত করেছে। এ নিয়ম কার্যকর হলে সরকারি আবাসন সুবিধা গ্রহণকারী পরিবারের সদস্যদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিটি লিমিটসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়ে, নতুন নিয়মটি ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে সরকারি আবাসন প্রকল্প এবং সেকশন এইট ভাউচার সুবিধা গ্রহণকারী মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলো প্রভাবিত হতে পারে। মিশ্র অভিবাসন অবস্থার পরিবার বলতে বোঝায়, যে পরিবার কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক বা সরকারি আবাসন ভাতার জন্য যোগ্য অভিবাসন অবস্থায় রয়েছেন, কিন্তু পরিবারের অন্য কোনো সদস্য সেই সুবিধার জন্য যোগ্য নন। বর্তমান ব্যবস্থায় এ ধরনের পরিবার একসঙ্গে বসবাস করতে পারে। তবে পরিবারের যোগ্য সদস্যদের অনুপাতে সরকারি ভাড়ার ভাতা নির্ধারণ করা হয়। নতুন নিয়মে পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাবে। নিউইয়র্কের ২০১৯ সালের সরকারি হিসাব অনুযায়ী, সে সময় সরকারি আবাসন ও সেকশন এইট কর্মসূচিতে প্রায় ২ হাজার ৮০০টি মিশ্র অভিবাসন অবস্থার পরিবার ছিল। এসব পরিবারে প্রায় ১১ হাজার ৪০০ মানুষ বসবাস করতেন, যাদের মধ্যে প্রায় ৪ হাজার ৯০০ জন শিশু। সিটি লিমিটসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশজুড়ে প্রায় ২০ হাজার পরিবার নতুন নিয়মের কারণে আবাসন ভাতা হারানোর ঝুঁকিতে রয়েছে। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে এ ধরনের পরিবার রয়েছে। নতুন নিয়মের প্রভাব শুধু অনিয়মিত অভিবাসন অবস্থায় থাকা ব্যক্তিদের ওপরই পড়বে, এমন নয়। বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কিছু অভিবাসন শ্রেণির মানুষ সরকারি আবাসন ভাতার জন্য যোগ্য নাও হতে পারেন। আবাসন ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর আশঙ্কা, নতুন নিয়মের কারণে কিছু পরিবারকে আবাসন সুবিধা ধরে রাখতে পরিবারের সদস্যদের আলাদা থাকার সিদ্ধান্ত নিতে হতে পারে। এতে শিশুদের জীবন, পড়াশোনা এবং পারিবারিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নতুন নিয়মের বিরোধিতা করেছেন। শহর প্রশাসন বাসিন্দাদের আবাসন সুবিধা রক্ষায় সম্ভাব্য আইনি ও প্রশাসনিক পদক্ষেপ পর্যালোচনা করছে। আবাসন আইনজীবীদের মতে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে বাসিন্দাদের আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে দেওয়া উচিত নয়। প্রত্যেক পরিবারের অভিবাসন অবস্থা, আবাসন কর্মসূচি এবং যোগ্যতা আলাদাভাবে বিবেচনা করা হবে। নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সরকারি আবাসন, সেকশন এইট ভাউচার অথবা ভর্তুকিযুক্ত বাসাভাড়ার সুবিধা নিচ্ছেন, তাদের নিজেদের কাগজপত্র যাচাই করা এবং প্রয়োজনে অভিবাসন ও আবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। আরটিভি/টিআর
নিউইয়র্কে সরকারি বাসা ভাড়া ভাতা হারানোর ঝুঁকিতে যেসব পরিবার
আরও পড়ুন
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক
উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ