ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারত জুড়ে বড় ধরনের আন্দোলনের ডাক ‘তেলাপোকা পার্টির’

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

এবার রাজপথে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে ভারতের ভাইরাল ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি-সিজেপি।

বৃহস্পতিবার (১১ জুন) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রশ্নপত্র ফাঁস এবং সরকারি জবাবদিহিতার দাবিতে এক মাসব্যাপী ধারাবাহিক আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করলো জেন-জি বা তরুণ প্রজন্মের এই ব্যতিক্রমী সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সাথে সংহতি জানিয়ে যোগ দেন ভারতের খ্যাতনামা পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। সমাবেশে বক্তারা সম্প্রতি অনুষ্ঠিত সর্বভারতীয় ‘নিট-ইউজি ২০২৬’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অন-স্ক্রিন মূল্যায়ন প্রক্রিয়ায় চরম অনিয়মের তীব্র সমালোচনা করেন। কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনির খেলার অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

সমাবেশ থেকে সিজেপি তাদের ৫ দফা ‘শিক্ষা ইশতেহার’ প্রকাশ করে এবং পুনে থেকে শুরু হওয়া এই আন্দোলনকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়। তাদের এই ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি জয়পুর, লক্ষ্ণৌ, অমৃতসর, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ হয়ে আগামী ২০ জুন পুনরায় নয়াদিল্লির যন্তর মন্তরে এক বিশাল অবস্থান ধর্মঘটের মাধ্যমে শেষ হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত একদল ভুয়া সনদধারী ও কর্মহীন তরুণকে সমাজের ‘তেলাপোকা’ বা পরজীবীর সাথে তুলনা করেছিলেন। এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়ে ভারতের বেকার যুবসমাজ। তারা ক্ষোভকে উপহাসে রূপ দিয়ে মে মাসে ইনস্টাগ্রামে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি প্যারোডি পেজ খোলে, যা মাত্র কয়েক দিনেই নরেন্দ্র মোদির দল বিজেপিকেও ছাড়িয়ে ১৫ মিলিয়নের বেশি ফলোয়ার অর্জন করে। এখন সেই অনলাইন ক্ষোভই ভারতের রাজপথ কাঁপানো এক বাস্তব গণআন্দোলনে রূপ নিয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’